ads

শনিবার , ১৭ অক্টোবর ২০১৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি সংঘ’র আলোচনা, কবিতা পাঠ ও প্রকাশনা অনুষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৭, ২০১৫ ৪:৩৯ অপরাহ্ণ

Kobisonghoস্টাফ রিপোর্টার : শেরপুরে কবি সংঘ’র আলোচনা সভা, কবিতা পাঠ ও ‘আমরা তোমারই সন্তান’ শীর্ষক সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে জেলার কবি ও ছড়াকারদের সংগঠন কবি সংঘ’র উদ্যোগে শহরের বটতলাস্থ জাতীয় নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক গভর্ণর ও এমএনএ এডভোকেট আনিসুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক ও শিক্ষাবিদ মুহসীন আলী মাস্টার এবং কবি সংঘ’র প্রথম সাধারণ সম্পাদক, সাংবাদিক শাহ আলম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কবি সংঘ’র সভাপতি কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি, শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, সাপ্তাহিক দশকাহনীয়ার ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট কবি রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি সংঘ’র সাধারণ সম্পাদক প্রভাষক ড. আব্দুল আলীম তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত কবিদের পরিচিতি পর্ব শেষে তালাত মাহমুদ সম্পাদিত শেরপুর ও জামালপুর জেলার সৃজনশীল সাহিত্য সাময়িকী ‘আমরা তোমাদেরই সন্তান’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান ও প্রধান আলোচক কবি রফিকুল ইসলাম আধার। সাহিত্য সাময়িকীটিতে ৫টি সচিত্র বাণী, ৯টি প্রবন্ধ, ৬৭টি কবিতা ও ছড়া এবং কবি সংঘ’র কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের সচিত্র পরিচিতি ছাপা হয়েছে। আলোচনা পর্ব শেষে কবিতা পাঠ করেন তালাত মাহমুদ, ড. একেএম রিয়াজুল হাসান, রফিকুল ইসলাম আধার, ড. আব্দুল আলীম তালুকদার, গোলাম মোস্তফা জিন্নাহ, আনিছুর রহমান রিপন, মোহাম্মদ জুবায়ের রহমান, মোঃ খোরশেদ আলম, মহিউদ্দিন বিন জুবায়েদ, হাজেরা ইয়াসমীন, অনির্বাণ হারুন, আছমা জামান, হাসানুজ্জামান শরাফত, এমদাদুল হক রিপন, শাহীন খান, মোঃ কামরুজ্জামান বাদল, মোঃ মঞ্জুরুল হক, জাকির হোসেন চৌধুরী প্রমুখ। সভায় আগামী ৩১ ডিসেম্বর দশম কবি সম্মেলন অনুষ্ঠানসহ কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads