ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০১৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৫, ২০১৫ ১:৩৩ অপরাহ্ণ

Sherpur Human Chainঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ অধ্যাদেশ আইন বাস্তবায়নের দাবিতে আদিবাসী সম্প্রদায় মানববন্ধন করেছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন, উপজেলা বাগাসাস ও মধুপুরগড় ক্যাম্পেইন গ্রুপের যৌথ উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ভবনের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসী, আদিবাসী নেত্রী রবেতা ম্রং, অধ্যাপক অঞ্জন ম্রং, বাগাসাসের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাগিরণ চিরান, উপজেলা বাগাসাসের সভাপতি রনু নখরেক প্রমূখ। বক্তারা অবিলম্বে আদিবাসীদের অর্পিত সম্পত্তি অধ্যাদেশ আইন বাস্তবায়ন এবং ‘খ’ তফছিলের ভূমি অবমুক্তিকরণসহ দ্রুত নামজারি করার দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Need Ads