ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ ১৩ অক্টোবর রাতে অভিযান চালিয়ে উপজেলার মরিয়মনগর ও ভারুয়া এলাকা থেকে চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মরিয়মনগর গ্রামের আব্দুল করিম (৪০), প্রেমীয়ার সাংমা (৩৫), জয়নাল আবেদিন (৪০) ও আব্দুল আজিজ (৩৫)। এছাড়া হলদিগ্রাম ও গোমরা এলাকা থেকে ৩ জন গরু চোরকে আটক করা হয়। আটককৃতরা হলো হলদিগ্রামের আশরাফুল (৪৫), মানিক রতন (২৮) ও দেলোয়ার হোসেন (৩৫)। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও গরু চুরির অভিযোগে পৃথক ২টি মামলা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




