ads

বুধবার , ১৪ অক্টোবর ২০১৫ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শেরপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৪, ২০১৫ ৭:০৬ অপরাহ্ণ

Maa Somabesh-1স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, ঝরে পড়া রোধ ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে শেরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর বুধবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওই মা সমাবেশে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু প্রধান অতিথি এবং উপজেলা শিক্ষা অফিসার আবদুল্যাহ আল বাকী বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পন্ডিত ফসিহুর রহমান। অন্যান্যের মধ্যে উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর শামসাদ জাহান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুরন নবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আজমেরী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক ‘মা’ ছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান ফটকে একটি মেহগনি গাছের চারা রোপন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads