ads

শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না : শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ৪৭৬
ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না : শেখ হাসিনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আছে। নির্বাচন কমিশন আছে। যাদের ইচ্ছা নির্বাচন করবে। আর নির্বাচন করার মতো শক্তি যদি কারও না থাকে, তারা হয়তো নির্বাচন করবে না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, তারা ভোট দেবে। আর ভোট চুরি করলে তারা মেনে নেয় না।’ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, ‘আজকে অনেকেই বলেন, ডায়ালগ করতে হবে। কাদের সঙ্গে? ওই বিএনপি খালেদা জিয়া, তারেক জিয়া, সাজাপ্রাপ্ত আসামি। যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছে। যে খালেদা জিয়া বলেছিল, শেখ হাসিনা ক্ষমতায় আসা তো দূরের কথা, বিরোধীদলীয় নেতাও হতে পারবে না। আর আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় যাবে না।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আল্লাহ তাআলা এই ধরনের গর্ব করা পছন্দ করে না। আর বাংলাদেশের মানুষ তো একেবারেই পছন্দ করে না। সেই জন্য খালেদা জিয়ার মুখের কথা তার বেলায়ই লেগে গেছে। এখন ওই দুর্নীতিবাজ, সাজাপ্রাপ্ত, এতিমের অর্থ আত্মসাৎকারী, অর্থ পাচারকারী, অস্ত্র পাচারকারী আর গ্রেনেড হামলাকারী, আইভি রহমানের হত্যাকারী। জিয়াউর রহমান ছিল আমার বাবার হত্যাকারী। আর এদের সঙ্গে ডায়ালগ করতে হবে, আলোচনা করতে হবে? আবার মানবাধিকারের কথাও বলে, এটা কেমন ধরনের কথা? সেটাই আমি জিজ্ঞেস করি।’

Shamol Bangla Ads

বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন কমিশন আছে। যাদের ইচ্ছা নির্বাচন করবে। আর নির্বাচন করার মতো শক্তি যদি কারও না থাকে, তারা হয়তো নির্বাচন করবে না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, তারা ভোট দেবে। আর ভোট চুরি করলে তারা মেনে নেয় না।’

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া ভোট চুরি করেছিল—১৫ ফেব্রুয়ারি, ছিয়ানব্বই সালে, বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছিল। তিন তিনবার ক্ষমতায় আসতে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছিল। কিন্তু দেড় মাসও ক্ষমতায় থাকতে পারেনি। ৩০ মার্চ জনগণের আন্দোলনে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়েছিল ভোট চুরির অপরাধে। তাই ভোট চোরেরা ভোট চুরি করতেই জানে। তাই আমি আমাদের মেয়েদের বলব, ভোটের অধিকার সকলের, যে কোনো নির্বাচনে আমাদের মহিলারা শান্তিপূর্ণ ভাবে ভোট দেবে। গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহিলা লীগের সভাপতি চুমকি, সাধারণ সম্পাদক শিলা পরবর্তী সংবাদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন সিমিন হোসেন রিমি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads