ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০১৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন খুন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০১৫ ৪:২৫ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামে গরু কর্তৃক ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। এসময় গুরুত্বর আহত আরো ৪ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে। নিহতরা হলেন- মৌজা বৈরাটি গ্রামের মৃত গোলাম হোসেনের পুত্র রাস্টিক মিয়া (৫১) ও কন্যা রাজিয়া খাতুন (৫৫)। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গৌরীপুর থানার ওসি আখতার মোর্শেদ জানান, গৌরীপুর উপজেলার ময়লাকান্দা ইউনিয়নের মৌজা বৈরাটি গ্রামে মৃত গোলাম হোসেনের পুত্র রাস্টিক মিয়ার গরু গতকাল শনিবার বিকেলে পাশ্ববর্তী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার চল্লিশা বৈরাটি গ্রামের ফজলুর জমির ধানের চারা নষ্ট করে ফেলে। এনিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রবিবার সকালে সালিশ-দরবার হওয়ার কথা ছিল। কিন্তু ফজলুর শ্বশুড় গেনু শেখ এলাকায় প্রভাবশালী হওয়ায় তা আর মানেনি। সালিম-দরবারে বসার আগেই সকাল সাড়ে ১০টার দিকে গেনু শেখ, তার মেয়ে জামাই ফজলু ও আফতাব উদ্দিনের নেতৃত্বে ১৫/২০ জন রাস্টিক মিয়া ও তার পরিবারের সদস্যদের উপর বাঁশ ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায়। এতে রাস্টিক মিয়া ও তার ছেলে লিংকন, বোন রাজিয়া খাতুন ও ভাগিনা রায়হান, ভাতিজা সিরাজুল ইসলামসহ আহত হয় কমপক্ষে ৬ জন। পরে বাড়ীর লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সকাল সাড়ে ১১টার দিকে রাজিয়া খাতুন মারা যায়। এরপর বেলা আড়াইটার দিকে রাস্টিক মিয়া মারা যায়। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীরা সকলেই পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
গৌরীপুর থানার ওসি আখতার মোর্শেদ জানান, গেনু শেখের বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানায়, গেনু শেখ এলাকায় প্রভাবশালী। এই পরিবারটির বিরুদ্ধে এলাকার কেউ কথা বলতে নারাজ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads