ads

শুক্রবার , ১৪ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্লগার নিলয় হত্যা: নাহিন ও মাসুদ রিমান্ডে

খবর টি পড়েছেন : ২০৫
ব্লগার নিলয় হত্যা: নাহিন ও মাসুদ রিমান্ডে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

masud-nahin_শ্যামলবাংলা ডেস্ক : ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার সাদ আল নাহিন ও মাসুদ রানাকে আটদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। নিলয় হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহাবুবুর রহমান শুক্রবার দুই আসামিকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন জানান।
শুনানি শেষে মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলাম আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকা থেকে নাহিন ও মাসুদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের গ্রেফতারের পর পুলিশ জানায়, নাহিন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা। আর মাসুদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের ‘স্লিপার সেলের’ সদস্য। এই দু’জন ব্লগার আসিফ মহীউদ্দীন হত্যাচেষ্টা মামলার আসামি বলে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (পূর্ব) মাহবুব আলম।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর পূর্ব গোড়ানের ভাড়া বাসায় নিলয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় নিলয়ের স্ত্রী আশামনি ও শ্যালিকা বাসায় উপস্থিত থাকলেও তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে খুনিরা। হত্যার পর বাসা থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে যায় তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু রাহাত হত্যাকারিদের ফাঁসির দাবিতে মৌন আলোক… পরবর্তী সংবাদ বাঙালির অশ্রু ঝরার দিন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads