ads

মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজন হত্যায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০১৫ ৪:০১ অপরাহ্ণ

rajonসিলেট প্রতিনিধি : সিলেটে ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে চুরির অপবাদ দিয়ে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ অভিযোগ গঠন করেন। ওই সময় এ মামলায় গ্রেফতার ১০ আসামিকে আদালতে হাজির করা হয়।
অভিযোগ গঠনের পাশাপাশি এই দিন সাক্ষ্যগ্রহণের দিনও ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মফুর আলী জানান, অক্টোবরের ১,৪,৭, ৮,১১,১২,১৩,১৪ তারিখে সাক্ষ্য গ্রহণ করা হবে।
এছাড়াও আদালত পলাতক আসামি কামরুল ইসলাম, শামীম আহমদ ও পাভেল আহমদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। অন্য আসামিরা হলেন- কামরুল ইসলামের ভাই মুহিত আলম ও আলী হায়দার; ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।
গত ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপস্থিত থাকায় ওইদিন অভিযোগ গঠন হয়নি। এর আগে ৭ সেপ্টেম্বর এ মামলাটি মহানগর হাকিম আদালত থেকে সিলেট দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়।
গত ৮ জুলাই কুমারগাঁও বাসস্টেশন সংলগ্ন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে চুরির অপবাদ দিয়ে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা করেন। ঘটনার দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে গত ১৬ অগাস্ট ১৩ জনকে আসামি করে মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!