স্টাফ রিপোর্টার : শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে তাসলিমা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর রবিবার বিকেলে পৌর শহরের চকপাঠক মহল্লায় ওই ঘটনা ঘটে। তাসলিমা ওই মহল্লার লাল মিয়ার স্ত্রী ও ২ সন্তানের জননী।
জানা যায়, তাসলিমা বেগমের বাড়ির আঙ্গিনা দিয়ে বিদ্যুতের তার ঝুলানো রয়েছে। ওই তারের নিচেই কাপড় শুকানোর তার। ওই গৃহবধূ গোসল করে ভেজা কাপড় লোহার তারে ঝুলাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।




