নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর যৌথ উদ্যোগে ভূমিকম্প, অগ্নিকান্ডের ঝুকি হ্রাসকল্পে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার স্থানীয় হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ে ওই মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়
আলোচনা সভায় হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: জিয়াউল হক মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হাবিবুর রহমান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এনজিও সমন্বয় ফোরামের সন্বয়ক এম.এ. রায়হান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-শেরপুরের ডিপুটি এ্যসিষ্টেন্ট ডিরেক্টর মো: দুলাল মিয়া, ওয়ার হাউস ইন্সপেক্টর মো: মোস্তাফিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন নালিতাবাড়ী এডিপি ম্যানেজোর অরবিন্দ সিলভেষ্টার গমেজ, প্রজেক্ট ম্যানেজার বিনয় রংদী ও উত্তম মন্ডল প্রমুখ।
মহড়ায় ভেজা বস্তা বা কাঁথা, ফায়ার এষ্টিংগুশার ও প্রথম কল পানিবাহী গাড়ি ব্যবহার করে আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় এবং বিদ্যালয়ে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে মহড়া প্রদর্শন করা হয়।




