শ্যামলবাংলা ডেস্ক : মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (http://www.dghs.gov.bd/) ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারছেন।
দেশের মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সে চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়। সরকারি ২২টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ কেন্দ্রে একযোগে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৮৪ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী।
সরকারি ৩০টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৩ হাজার ৭৪৪ আসন এবং বেসরকারি ৬৫টি মেডিকেল ও ২৪টি ডেন্টাল কলেজে ৬ হাজার ৩৫৫ আসন রয়েছে।




