ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০১৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বাতকুচি ব্রিজ উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০১৫ ১২:১৩ অপরাহ্ণ

b-1নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বারমারী এলাকার পলাশীকুড়া-বাতকুচি পাহাড়ী কন্যা চেল্লাখালী নদীর খেয়া ঘাটে হলোস্টিল ব্রিজ উদ্বোধন করা হয়েছে।
পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. আজাদ মিয়ার উদ্যোগে এলজিএসপি-২ প্রকল্পের অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে এই হলোস্টিল ব্রিজ নির্মাণ করা হয়। এ উপলে অয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী বন্দনা চাম্বুগং। প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান ফজলু, ইউপি চেয়ারম্যান মো. আজাদ মিয়া প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে ব্রিজ উদ্বোধন করেন। এলাকাবাসী জানান, এই ব্রিজটি উদ্বোধনের ফলে স্থানীয় ইউপি পরিষদ ও মধুটিলা ইকোপার্কের সাথে পুর্ব এলাকার ৫ গ্রামের মানুষের যোগাযোগে নতুন দ্বার উন্মুক্ত হলো।

Need Ads
error: কপি হবে না!