ads

সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে টিউশন ফি’র ওপর ভ্যাট প্রত্যাহার

খবর টি পড়েছেন : ১৬৩
অবশেষে টিউশন ফি’র ওপর ভ্যাট প্রত্যাহার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

east-west-universityশ্যামলবাংলা ডেস্ক : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে সরকার। ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে অর্থমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
এদিকে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানও জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর বাজেটে যে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছিল সেটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীদের আর তাদের টিউশন ফি’র ওপর ভ্যাট দিতে হবে না। এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই অর্থমন্ত্রী ভ্যাট প্রত্যাহারের এ সিদ্ধান্ত নিয়েছেন।
টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার দাবিতে গত বুধবার থেকে আন্দোলন করে আসছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন রাজপথ অবরোধ করে শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে যানজটে নাকাল হতে হয় নগরবাসীকে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে দুপুরে খবর আসে মন্ত্রিসভার বেঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এ খবরে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে অবরোধ তুলে নিয়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যেতে শুরু করে।
এরপর দুুপুড় আড়াইটার দিকে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘বিভিন্ন টেলিভিশনের খবরে মন্ত্রিসভার বৈঠকেই ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এটা কেবিনেটের বিষয় নয়। কেবিনেটে কোনো আলোচনা হয়নি।’
তবে অর্থমন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন- উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব সে সময় বলেন, ‘আউটকাম আপনারা শিগগিরই জানতে পারবেন। অর্থমন্ত্রণালয় বা এনবিআরের পক্ষ থেকে সেটা আপনাদের জানানো হবে।’ এরপর বিকেলে অর্থমন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের কথা জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্ত্রীর পরকীয়ার জের : শ্রীবরদীতে রান্নাঘর থেকে গৃহকর্তার… পরবর্তী সংবাদ ৪ জেলা নিয়ে নতুন বিভাগ হচ্ছে ময়মনসিংহ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads