ads

সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০১৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্ত্রীর পরকীয়ার জের : শ্রীবরদীতে রান্নাঘর থেকে গৃহকর্তার লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০১৫ ২:৪৭ অপরাহ্ণ

Lash uddhar 2শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বসতবাড়ির রান্নাঘর থেকে আকরাম হোসেন (৪৮) নামে এক গৃহকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সীমা বেগম (৪০) আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, স্ত্রীর পরকীয়ায় বাঁধা হওয়ার কারণেই খুন হয়েছে আকরাম হোসেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, কিছুদিন যাবত আকরাম হোসেনের স্ত্রী সীমা বেগমের সাথে প্রতিবেশি আব্দুল জলিল নামে এক বখাটের পরকীয়া চলছিল। এরই জের ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। রবিবার রাতে আকরাম হোসেন রান্না ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে বাড়ির লোকজন তার ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। একদিকে পাশের বসতঘরে স্ত্রী, অন্যদিকে পাকের ঘরে গৃহকর্তার রাত্রিযাপনে ঘটনাটি রহস্যজনক বলে মনে হলেও তা স্ত্রীর পরকীয়ার পরিনতি বলেই ধারণা করছেন অনেকেই।
এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই ওয়াহাব আলী জানান, লাশের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তার শরীরে কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!