ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : এবার শেরপুর সীমান্তে বিএসএফ‘র গুলিতে নিহত হয়েছে একটি বন্যহাতি। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী হালচাটি এলাকা থেকে মৃত বন্যহাতিটি উদ্ধার করা হয়। পরে বনবিভাগের তত্বাবধানে ময়নাতদন্ত শেষে মৃত হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়। এসময় এলাকার শত শত উৎসুক জনতা ভীড় জমায়।
জানা যায়, কয়েকদিন যাবত ভারতের গহীন অরণ্য থেকে বাংলাদেশ সীমান্তের ঝিনাইগাতী অংশে নেমে আসা একটি বন্যহাতির দল আবাদি ফসলসহ জানমালের ক্ষতিসাধন করে আসছিল। সোমবার সন্ধ্যার দিকে বন্যহাতির দলটি হালচাটি সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ) প্রতিরোধ গড়ে তুলে। এক পর্যায়ে হাতির দলকে প্রতিরোধে ব্যর্থ হয়ে বিএসএফ গুলি ছুড়ে। ওই গুলিতে একটি বন্যহাতি আহত হয়। পরে হালচাটি সীমান্ত পিলার ১১০৩ এর ৩-এফ এর ১শ’ গজের মধ্যে এসে হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে। ওইসময় বন্যহাতির দলের অন্য সদস্যরা আহত হাতিকে সরিয়ে নেয়ার জন্য টানা-হেচঁড়া করেও ব্যর্থ হয়। সোমবার রাতের কোন এক সময় আহত হাতিটির মৃত্যু ঘটে। হাতিটির মাথায় গুলিবিদ্ধসহ পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। নকসী সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প কমান্ডার তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে শেরপুরের সহকারী বনসংরক মমিনুর রশিদ বলেন, সুরতহাল শেষে হাতিটি হালচাটি এলাকায় মাটিচাপা দেওয়া হয়েছে। বন্যহাতির দলটি এখনও ঝিনাইগাতী সীমান্তে বিচরণ করছে।









