ads

মঙ্গলবার , ২৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছেলেধরা সন্দেহে গণপিটুনীতে নিহত ৩

খবর টি পড়েছেন : ২৪৬
ছেলেধরা সন্দেহে গণপিটুনীতে নিহত ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Pabna_District_Map_Bangladeshপাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার সিঅ্যান্ডবি চতুরহাট বাজারের কাঠপট্টিতে ছেলেধরা সন্দেহে গণপিটুনীতে অজ্ঞাত তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দাবী করছেন, নিহতরা সবাই আওয়ামী লীগের কর্মী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই সাঁথিয়ায় অপহরণ আতঙ্ক চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় একটি স্কুলের সামনে থেকে নিহতরা একটি শিশুকে অপহরণের চেষ্টাকালে শিশুটির চিৎকালে স্থানীয়রা ছুটে আসে। এ সময় অবস্থা বেগতিক দেখে অপহরণকারীরা পালিয়ে যাবার সময় স্থানীয় জনতা তাদের ধরে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় একটি সূত্র দাবি করছেন, অপহরণের অভিযোগে গণপিটুনীতে নিহত তিনজনই আওয়ামী লীগের কর্মী। তবে তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেঁয়াজের ঝাঁজ: ২৪ ঘণ্টায় দাম বেড়েছে কেজিতে ২৫… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে বিএসএফ’র গুলিতে বন্যহাতির মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads