ads

রবিবার , ২৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাবি শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

খবর টি পড়েছেন : ২০৩
জাবি শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

J Uমো: মুসা, জাবি প্রতিনিধি : পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন স্কেল পুনঃনির্ধারণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ব্যানারে প্রায় অর্ধশতাধিক শিক্ষক। ২৩ আগস্ট রবিবার কলা ও মানবিক অনুষদ ভাবনের সমনে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন জাবি শিক্ষকরা। ১৫ আগস্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে এ কর্মসূচী পালন করে জাবি শিক্ষক সমিতি।
এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত বক্তব্যে শিক্ষকদের দাবি ও দাবির পরিপ্রেক্ষিতে যুক্তি তুলে ধরা হয়। এ লিখিত বক্তব্যে ৪ বিষয়ের দাবি উত্থাপন হয়। যার মধ্যে- অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করা। অধ্যাপকের বেতন ভাতা সিনিয়র সচিবের সমতুল্য করা, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করা। রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রিসিডেন্সি-এ বেতন কাঠামোর পাশাপাশি পদমর্যাদাগত অবস্থান নিশ্চিত করা এবং সরকারী কর্মকর্তাদের অনুরূপ গাড়ি ও অন্যান্য সুবিধা শিক্ষকদের ক্ষেত্রেও নিশ্চিত করা। এসময় শিক্ষকদের দাবি মানা না হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভুত পরিস্থিতির দায়-দায়িত্ব শিক্ষকরা বহন করবে না বলে জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রবীর সিকদারকে গ্রেফতার ও হয়রানিতে সম্পাদক পরিষদের উদ্বেগ পরবর্তী সংবাদ জঙ্গি দমনে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads