ads

রবিবার , ২৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গি দমনে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে : আশরাফ

খবর টি পড়েছেন : ১৮২
জঙ্গি দমনে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে : আশরাফ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ashraf_28শ্যামলবাংলা ডেস্ক : দেশের জঙ্গি দমন ও জঙ্গিদের মূলোৎপাটনে পুলিশকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘পৃথিবীর সব রাষ্ট্রে জঙ্গিরা একই রকম। কেবল নামে ভিন্ন। আইএস, তালেবান, আল কায়দা-যে নামেই হোক, জঙ্গি কার্যক্রম প্রতিটি সমাজের জন্যই ক্ষতিকর। এই জঙ্গিদের মোকাবেলা ও প্রতিহত করতে হবে। বাংলাদেশেও জঙ্গি দমনে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’ রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বর্তমান প্রজন্মের সবার মধ্যে ধারণ করা উচিত। বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা মনে করেছিল তার অস্তিত্ব শেষ। কিন্তু বাঙালির মন থেকে বঙ্গবন্ধুর অস্তিত্ব মুছে ফেলা যায়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
আইজিপি শহিদুল হক বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা জঙ্গিদের মদদ দিচ্ছে। পুলিশের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যারা বাধা দিবে তাদের প্রতিহত করা হবে।’ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে বজ্রপাতে কিশোর নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads