হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচ কে হাইস্কুলে ছাত্রীকে উত্তক্ত করায় এক বখাটেকে ২ মাসের বিনাশ্রম কারা দন্ড প্রদান করা হয়েছে। ১৬ আগস্ট রবিবার দুপুরে ওই সাজা দেওয়া হয়।
জানা যায়, শহরের জে কে এন্ড এইচ কে হাইস্কুলের সামনে সদর উপজেলা সুলতানশি গ্রামের আঃ ওয়াব এর পুত্র মনির হোসেন ওই স্কুলের এক ছাত্রীকে উত্যক্ত করছিল। খবর পেয়ে সদর থানার এস.আই ছানা উল্লার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশফাক উল হক চৌধুরীর কাছে নিয়ে গেলে স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে মনির হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









