ads

শনিবার , ১৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৫ আগস্টের পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকুন: আশরাফ

খবর টি পড়েছেন : ৩২৮
১৫ আগস্টের পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকুন: আশরাফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

15-08-15-national-mourning-শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ১৫ আগস্ট ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন। বাংলাদেশে যেন এ রকম কিছু আর না ঘটে। সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি ১৫ আগস্ট শনিবার জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের ওই কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনীরা পৃথিবীর যেখানেই থাকুক, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। রায় কার্যকর করা হবে। এ নিয়ে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যতক্ষণ পর্যন্ত একজন খুনিরও বিচারের রায় কার্যকর বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা অব্যাহত থাকবে।’
১৫ অগাস্টের ষড়যন্ত্রের কথা তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, ‘তখনও আমাদের দল ক্ষমতায় ছিল। তাহলে আমাদের দলের নেতা-কর্মীরা তখন কোথায় ছিল? তখন কি আমাদের কোনো ব্যর্থতা ছিল না? মাঝে মাঝে আমি আতঙ্কিত হই। বহু শক্তি আছে, মঙ্গল হোক সেটা চায় না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাশকতাকারী প্রত্যেকের বিচার হবে : কামরুল পরবর্তী সংবাদ ৪১৮ জন নিয়ে প্রথম হজ ফ্লাইটের ঢাকা ত্যাগ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads