ads

বুধবার , ৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাসড়কে অটোরিক্সা চলাচলে আপোষ নয় : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২৬৩
মহাসড়কে অটোরিক্সা চলাচলে আপোষ নয় : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Obaidul Kaderচট্টগ্রাম : আবারও মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচলে কোনো আপোষ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অনেকে বলছেন মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ হওয়ায় অনেকের জীবিকা বন্ধ হয়েছে। আগে জীবন পরে জীবিকা। যেখানে জীবন থাকে না সেখানে কিসের মানবতা। মানবিকতা পরে আগে মানুষকে বাঁচাতে হবে।’ তিনি ৫ আগস্ট বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে হোটেল অ্যামব্রোসিয়ায় বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, ‘যতবাধাই আসুন না কেন কোনোভাবেই মহাসড়কে আর অটোরিক্সা চলাচল করতে দেব না। এখানে আমার কোনো স্বার্থ নেই। মানুষের প্রাণহানি কমানোর স্বার্থে আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় গত ৭ দিন সড়ক দুর্ঘটনা ঘটেনি। পরিবহনে সেক্টরে শৃঙ্খলা ফিরে এসেছে।’
তিনি বলেন, ‘দেশে সাড়ে ২১ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে মহাসড়কের পরিমাণ মাত্র সাড়ে ৩ হাজার কিলোমিটার। আমরা শুধু মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ করেছি। জাতীয় মহাসড়কে এগুলো চলবে না। শহরে ও জেলাগুলোতে তো নিষিদ্ধ করিনি। এ সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।’
চট্টগ্রাম আবাহনী লিমিটেডের আয়োজনে ক্লাবটির প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম আবাহনীর প্রেসিডেন্ট রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, আয়োজক সংগঠনের মহাসচিব ও সংসদ সদস্য শামসুল হক চৌধুরী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৪ দিন পরও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্র… পরবর্তী সংবাদ গর্ভে গুলিবিদ্ধ শিশুটি মায়ের কোলে

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads