ads

সোমবার , ৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের সব আদালতে ১৫ দিনের মধ্যে ইন্টারনেট

খবর টি পড়েছেন : ১৯৪
দেশের সব আদালতে ১৫ দিনের মধ্যে ইন্টারনেট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

hight-court1শ্যামলবাংলা ডেস্ক : দেশের সব আদালতে ১৫ দিনের মধ্যে ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সরকারি ব্যয়ে দফতরে ইন্টারনেট সংযোগ স্থাপন সংক্রান্ত ওই তথ্য সুপ্রিম কোর্টের এক সার্কুলারে জানা গেছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে সকল অধস্তন আদালতের সঙ্গে যোগাযোগ তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং দ্রুত বার্তা আদান-প্রদান তথা বিচার প্রশাসনের দাফতরিক কাজকর্মের গতি আনয়নের লক্ষ্যে দেশের সকল আদালত/ট্রাইব্যুনালে ইন্টারনেট সংযোগ স্থাপন করা অপরিহার্য। সরকারি ব্যয়ে দাফতরিক ইন্টারনেট সংযোগ ও ব্যবহার নীতিমালা ২০০৪ অনুযায়ী সকল আদালত/ট্রাইব্যুনাল ইন্টারনেট স্থাপনের প্রাধিকারভুক্ত।
এতে আরও বলা হয়, এমতাবস্থায় সরকারি ব্যয়ে দাফতরিক ইন্টারনেট সংযোগ ব্যবহার ও নীতিমালা ২০০৪ এর বিধি বিধান যথাযথভাবে প্রতিপালনক্রমে জরুরি ভিত্তিতে দেশের সকল আদালত/ট্রাইব্যুনালে ইন্টারনেট সংযোগ স্থাপনক্রমে ১৫ কার্যদিবসের মধ্যে অত্র কোর্টকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। গত ২৯ জুলাই সৈয়দ আমিনুল ইসলাম সকল জেলা জজ, মহানগর দায়রা জজ, বিভাগীয় বিশেষ জজসহ অধস্তন সকল আদালতের প্রতি এ সার্কুলার জারি করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বর্ণের দাম আরও কমবে! পরবর্তী সংবাদ পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার ১ বছর আজ : এখনও…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads