ads

শুক্রবার , ৩১ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন : সৈয়দ আশরাফ

খবর টি পড়েছেন : ১৯৫
বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন : সৈয়দ আশরাফ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ashraf_28শ্যামলবাংলা ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনেই হবে বলে জানালেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ৩১ জুলাই শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ ওই কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে নির্বাচনের দাবি, ‘তত্ত্বাবধায়ক’ সরকারের দাবি থেকে সরে আসার ইঙ্গিত কি না—এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘তত্ত্বাবধায়কের দাবি থেকে তাঁরা সরে এসেছে কি না, তা তো স্পষ্ট করেনি।’
সৈয়দ আশরাফ বলেন, বর্তমান সংবিধানে সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী হবে। সেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।
আরেক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি (খালেদা জিয়া) অংশ না নিয়ে যে ভুল করেছেন, আশা করি এবার সেই ভুল করবেন না।’
এর আগে যুবলীগ আয়োজিত ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সংবাদচিত্র প্রদর্শনীতে সৈয়দ আশরাফ বলেন, একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। যুবলীগের বইয়ে বঙ্গবন্ধুর অনেক ছবি সন্নিবেশিত করা হয়েছে। এটা তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয়। এ সময় তরুণ ও যুব সমাজের মধ্যে বইটি ছড়িয়ে দেওয়ার জন্য যুবলীগের প্রতি আহ্বান জানান তিনি।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্বল কোমেন স্থল নিম্নচাপে পরিণত, বিপদ সংকেত নেই পরবর্তী সংবাদ বিএনপি ২০২০ সালের মধ্যে বিলীন হবে : সুরঞ্জিত

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads