ads

শুক্রবার , ৩১ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্বল কোমেন স্থল নিম্নচাপে পরিণত, বিপদ সংকেত নেই

খবর টি পড়েছেন : ২৬০
দুর্বল কোমেন স্থল নিম্নচাপে পরিণত, বিপদ সংকেত নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

comenশ্যামলবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় কোমেন উত্তর দিকে সরে গিয়ে সন্দ্বীপের কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। উপকূলে বিপদ সংকেত নামিয়ে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ৩১ জুলাই শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোমেন উত্তর দিকে সরে গিয়ে আজ শুক্রবার সকাল ৬টায় সন্দ্বীপের নিকট দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে নোয়াখালী ও তৎসংলগ্ন স্থলভাগ এলাকায় অবস্থান করছে। অবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘুর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিমে স্থলভাগের দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্রগ্রাম ও কক্সবাজার সমূদ্র বন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে ৫ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণের ক্ষতি করে কেউ রেহাই পাবে না :… পরবর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহ আলম বাবুল স্মরণে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads