ads

রবিবার , ৩ মে ২০১৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌরসভার উদ্যোগে ভ্রাম্যমাণ ডাস্টবিন সার্ভিস চালু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৫ ১২:১৬ অপরাহ্ণ

Dustbinস্টাফ রিপোর্টার : সার্বক্ষণিক কনজারভেন্সি সার্ভিস চালুর লক্ষে শেরপুর জেলা শহরে পৌর ভ্রাম্যমাণ ডাস্টবিন সার্ভিস চালু করা হয়েছে। ২ মে শনিবার সন্ধ্যায় পৌর মেয়র মো. হুমায়ুন কবীর রুমান শহরের শহীদ বুলবুল সড়কের কাকলি মার্কেট এলাকায় ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে শহীদ বুলবুল সড়ক ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. আমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, কাউন্সিলর কাজি মতিউর রহমান, ব্যবসায়ী মোফাজ্জল হোসেন, লুৎফর রহমান নতুন, আজিজুর রহমান, লুৎফর রহমান বাদল প্রমুখ।
অনুষ্ঠানে মেয়র হুমায়ুন কবীর বলেন, পৌরবাসির সুবিধার্থে ও শহর পরিচ্ছন্ন রাখার স্বার্থে এখন থেকে দিনে ও রাতে শহর পরিচ্ছন্ন কার্যক্রম চালু করা হলো। এখন শহরবাসি ভ্রাম্যমাণ ডাস্টবিনগুলোতে ময়লা-আবর্জনা ফেলতে পারবেন। এতে শহর পরিচ্ছন্ন থাকার পাশাপাশি পৌর নাগরিকদের জনস্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত ভ্রাম্যমাণ ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলার জন্য তিনি শহরবাসির প্রতি আহবান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!