ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ২৪ মে : সদস্য, সম্মানীত সদস্য ও সহযোগি সদস্য হিসেবে ৬৫ জনকে বাছাই

খবর টি পড়েছেন : ১৯২
শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ২৪ মে : সদস্য, সম্মানীত সদস্য ও সহযোগি সদস্য হিসেবে ৬৫ জনকে বাছাই
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Sherpur Press Clubস্টাফ রিপোর্টার : সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠা এবং দীর্ঘ বন্ধ্যাত্ব ঘুচিয়ে কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে শেরপুর প্রেসক্লাবের সদস্য, সম্মানীত সদস্য ও সহযোগি সদস্য হিসেবে ৬৫ জনকে বাছাই করা হয়েছে। ২৯ এপ্রিল বুধবার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর প্রেসক্লাবের বাছাই উপ-কমিটির প্রতিবেদনের আলোকে গত ১০/০৪/১৫ ও ২৭/০৪/১৫ ইং তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় প্রেসকাব গঠনতন্ত্রের ৬(ক) ধারা মোতাবেক নিম্নোক্ত ৮ জন পুরাতন সদস্যকে নবায়নের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ১৫/০৫/১৫ ইং তারিখের মধ্যে নবায়ন বাবদ ৫শ টাকা এবং বার্ষিক চাঁদা বাবদ ১শ টাকাসহ মোট ৬শ টাকা পরিশোধ সাপেক্ষে নবায়নের সুযোগ পাওয়া ব্যক্তিরা স্থায়ী সদস্য হিসেবে গণ্য হতে পারবেন। এদের মধ্যে রয়েছেন : ১. ফজলুল কবীর সুরুজ (আজকের বসুন্ধরা), ২. জিএইচ হান্নান (দৈনিক জনতা), ৩. কাজী মাসুম (দিনের শেষে), ৪. মোকসিতুর রহমান হীরা (দৈনিক সংগ্রাম), ৫. আবু হানিফ (দৈনিক দিনকাল), ৬. এম মোকাদ্দেস (দৈনিক সমাচার), ৭. মনিরুজ্জামান চঞ্চল (আজকের জামালপুর) ও ৮. শাহ আলম বাবুল (মরণোত্তর) (দৈনিক পল্লীর আলো)।
প্রেসক্লাব গঠনতন্ত্রের ৬ (ক) ধারা (সংশোধিত) মোতাবেক নিম্নোক্ত ৩৯ জন আবেদনকারীকে প্রাথমিক পর্যায়ে সহযোগি সদস্য হিসেবে অর্ন্তভূক্তির সিদ্ধান্ত হয়েছে। সহযোগি সদস্যপদ প্রাপ্তির ৬ মাস পর নির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে তারা স্থায়ী সদস্য হতে পারবেন। এক্ষেত্রে তাদের হালনাগাদ কাগজপত্র এবং নির্বাহী কমিটি’র সিদ্ধান্ত মোতাবেক সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধিদের প্রতিমাসে তার নিজের নিউজ সম্বলিত কমপক্ষে ৪টি (চার) পত্রিকা এবং দৈনিক পত্রিকায় কর্মরত জেলা প্রতিনিধিদের কমপক্ষে ১০টি (দশ) পত্রিকা প্রেসক্লাবে নিয়মিত জমা প্রদান করতে হবে। এছাড়া প্রাথমিকভাবে সহযোগি সদস্য হিসেবে নির্বাচিত সকল সদস্যের সাংবাদিকতায় আচরণবিধিসহ অন্যান্য সকল বিষয় গুরুত্বের সাথে মূল্যায়ন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত সহযোগি সদস্যরা হচ্ছেন : ১. রেদওয়ানুল হক আবীর (একাত্তর টিভি), ২. ফারহানা পারভীন মুন্নী (গাজী টিভি), ৩. সুজন সেন (চ্যানেল নাইন), ৪. বিপ্লব দে কেটু (বৈশাখী টিভি), ৫. রেজাউল করিম বকুল (মোহনা টিভি), ৬. তারেক মোহাম্মদ আব্দুল্লাহ রানা (মাই টিভি), ৭. মহিউদ্দিন সোহেল (এসএ টিভি), ৮. দেবাশীষ ভট্টাচার্য (বিটিভি), ৯. রওশন কবীর আলমগীর (এশিয়ান টিভি), ১০. আনিসুর রহমান আকন্দ (দি ইনডিপেনডেন্ট), ১১. আবুল কালাম আজাদ (বণিক বার্তা), ১২. মোঃ ফরিদুজ্জামান (মানবজমিন), ১৩. রফিকুল ইসলাম (নিউ নেশন), ১৪. মোঃ মনিরুজ্জামান রিপন (আলোকিত বাংলাদেশ), ১৫. রাব্বি সিদ্দিক স¤্রাট (আমার সংবাদ), ১৬. তপু হারুন (শীর্ষ খবর), ১৭. সাফকাত হোসেন রিপন (সকালের খবর), ১৮. ছামিউল আলম (কালের আলো), ১৯. মোহাইমিনুল ইসলাম হুমায়ুন (সোনালী বার্তা), ২০. সুমন কুমার দে (দৈনিক নওরোজ), ২১. নুরুল আমিন (মুক্ত আলো), ২২. এসএম শহীদুল ইসলাম (একুশে সংবাদ), ২৩. আনোয়ার হোসেন (গুড মর্নিং), ২৪. এম সুরুজ্জামান (ভোরের পাতা), ২৫. শহিদুল ইসলাম হিরা (দৈনিক সকালের দর্পণ), ২৬. মোহাম্মদ জুবায়ের রহমান (সাপ্তাহিক রূপকণ্ঠ), ২৭. আসাদুজ্জামান মোরাদ (বাংলাদেশ টুডে), ২৮. কামরুল হাসান ইমন (আজকালের খবর), ২৯. মুহাম্মদ হারুনুর রশিদ (দৈনিক গণজাগরণ), ৩০. মোঃ মনিরুল ইসলাম (দৈনিক সচেতন কণ্ঠ), ৩১. আবু-জর মোঃ আলামিন (দৈনিক স্বাধীনমত), ৩২. মবিনুজ্জামান মিল্টন (স্বাধীন সংবাদ), ৩৩. ইমদাদুল করিম বেনু (লোক লোকাচার), ৩৪. হোসেন আহমদ মোল্লা (প্রগতির আলো), ৩৫. আল আমিন আলিম (সাপ্তাহিক চরকা), ৩৬. আলমগীর কিবরিয়া কামরুল (পল্লীকণ্ঠ প্রতিদিন), ৩৭. মারুফুর রহমান (দৈনিক বাঙালী খবর), ৩৮. মোঃ ওমর ফারুক (আজকের ময়মনসিংহ) ও ৩৯. রেজাউল করিম সাদা (দৈনিক জনতার কণ্ঠ)।
এছাড়া প্রেসক্লাব গঠনতন্ত্রের ৫(ক) ধারা (সংশোধিত) মোতাবেক সাবেক সভাপতি/স্থানীয় দৈনিক/সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও বর্তমানে কর্মরত না থেকেও সংবাদপত্র ও সাংবাদিকতার প্রতি অনুরাগী নিম্নোক্ত ১৫ জনকে সম্মানীত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তারা হচ্ছেন : ১. জাকির হোসেন, ২. মোঃ সানাউল্লাহ, ৩. গোলাম মোস্তফা, ৪. বজলুর রহমান, ৫. আব্দুর রেজ্জাক, ৬. মোঃ আবু বকর, ৭. মুহাম্মদ আখতারুজ্জামান , ৮. জাহাঙ্গীর আলম খান এটম, ৯. মলয় মোহন বল, ১০. তালাপতুফ হোসেন মঞ্জু, ১১. কবি তালাত মাহমুদ, ১২. মোঃ আনিসুজ্জামান, ১৩. সালাহউদ্দিন আহমেদ শাহরিয়ার লিটন, ১৪. সুব্রত কুমার দে ভানু ও ১৫. এসকে সাত্তার।

তাছাড়া প্রেসক্লাব গঠনতন্ত্রের ৫ (খ) ধারা (সংশোধিত) মোতাবেক সাংবাদিক নন, কিন্তু সাংবাদিকতায় অনুরাগী কিংবা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী- এমন পর্যায়ের নিম্নোক্ত ৩ জনকে সহযোগি সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হয়েছে। তারা হচ্ছেন : ১. জয় সরকার, ২. কামরুজ্জামান বাদল ও এ.আর.এম মুহিতুজ্জামান মেনন।
উল্লেখ্য, শেরপুর প্রেসক্লাবের বর্তমান নির্বাহী কমিটির ১১ সদস্যসহ স্থায়ী সদস্য রয়েছেন ১৯ জন। নবায়ন ও নতুন সদস্য ভর্তি কার্যক্রম শেষ হলে সকল ক্যাটাগরি মিলিয়ে সদস্যের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৮৪ জন। ফলে ভরে উঠবে প্রেসক্লাব অঙ্গণ।
অন্যদিকে আগামী ২৪ মে প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শেরপুরে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠানমালার প্রস্তুতি চলছে। প্রস্তুতির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সফল করতে নবমনোনীত সদস্যদের নিয়ে খুব সহসাই একটি বিশেষ সভাও অনুষ্ঠিত হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক পরবর্তী সংবাদ ডুমুরিয়ায় কৃষিকাজ ও ফসল উৎপাদনে ব্যাপক অগ্রগতি :…