ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় কৃষিকাজ ও ফসল উৎপাদনে ব্যাপক অগ্রগতি : নেই উপযুক্ত বাজার ব্যবস্থাপনা

খবর টি পড়েছেন : ১৮৪
ডুমুরিয়ায় কৃষিকাজ ও ফসল উৎপাদনে ব্যাপক অগ্রগতি : নেই উপযুক্ত বাজার ব্যবস্থাপনা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলায় কৃষিকাজ ও সজ্বি উৎপাদনে ব্যাপক অগ্রগতি হয়েছে। বছরের সকল মৌসুম জুড়েই কৃষকরা উৎপাদন করছেন সব ধরনের তরকারি ও ফসল। তবে কৃষিকাজ ও সজ্বি উৎপাদনে ব্যাপক অগ্রগতি হলেও উপযুক্ত বাজার ব্যবস্থপনা না থাকায় তারা লাভবান হতে পারছেন না।
উপজেলা কৃষি অধিদপ্তর ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলায় কৃষিকাজে ব্যাপক পরিবর্তন হয়েছে। সারা বছর জুড়েই কৃষকরা অধিক পরিমানে ফসল উৎপাদন করেন। এতে উপজেলার চাহিদা মিটিয়েও উৎপাদিত সজ্বি রপ্তানি হয় দেশের বিভিন্ন বাজারে। এখানকার কৃষকরা বছরের তিন মৌসুমে সজ্বি উৎপাদন করেন। এরমধ্যে রবি মৌসুমে বেশি ফসল উৎপন্ন হয় থাকে। ১৬ অক্টোবর থেকে ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন সময়ে রবিশষ্য’র চাষাবাদ করা হয়। এ সময় প্রায় ২৯১০ হেক্টর জমির আওতায় ৩১৫হেঃ জমিতে টমেটো, ৪৪৫হেঃ জমিতে ফুলকপি, ৩০৫হেঃ ওলকপি, ২৫০হেঃ লালশাক, আলু ১৭৫ হেক্টরে, সিম ১৭৫ হেক্টরে, বেগুন ১৮০ হেক্টরে, লাউ ১৫০হেঃ ও ১২০ হেক্টর জমিতে বাঁধাকপির চাষ করা হয়। এরপর ১৬মার্চ থেকে ৩০জুন পর্যন্ত খরিপ-১ মৌসুম শুরু হয়। এ সময় গ্রীষ্মকালীন সজ্বি উৎপন্ন হয়ে থাকে। এ সময় প্রায় ১৯৫০হেক্টর জমির আওতায় করলা ২৭৬হেক্টার, ঢেরশ ১৭৫হেক্টর, পটল ১৭৫হেক্টর, মিষ্টি-কুমড়া ১১০হেঃ জমিতে ফসল উৎপন্ন হয়। এ ছাড়া মৎস্য ঘেরে ভেঁড়ীতেও বিপুল পরিমানে ফসল হয়ে থাকে। এরপর খরিপ-২ মৌসুম শুরু হয় ১লা জুলাই থেকে ১৫অক্টোঃ পর্যন্ত। প্রায় ২৫০০ হেক্টর জমির আওতায় এ মৌসুমে সব ধরনের ফসল উৎপন্ন হয়ে থাকে। এরমধ্যে পেঁপে, ওল, কচুরমুখি, বরবটি, কুশি, ডাঁটা, শষা, পুঁইশাক, ঝিঙ্গাসহ মসলা জাতীয় সজ্বি আদা, ঝাল, হলুদের চাষ করা হয়। দেখা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের ১৮টি কৃষি ব্লক জুড়েই কৃষকরা এ ফসল উৎপাদন করেন। তবে উপযুক্ত বাজার ব্যবস্থাপনা ও পরিবহন ক্ষেত্রে রাস্তা-ঘাট ভাল না থাকায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে হয় বঞ্চিত। দুর্গম পল্লীতে উৎপাদিত পণ্য বাজার-জাত করতে পড়তে হয় মহাবিপাকে। কৃষি কাজে উন্নয়ন ও অগ্রগতি নিয়ে উপজেলার খর্নিয়া গ্রামের জাতীয় পুরুস্কারপ্রাপ্ত কৃষক হানিফ মোড়ল, ঘোনাবান্দা গ্রামের নির্মল মন্ডল, বরাতিয়া গ্রামের রবিন দাস, শোভনার অমল মল্লিক, ভদ্রদিয়া গ্রামের প্রকাশ সরকারসহ অনেকেই জানান, কৃষিকাজ করে আমরা ব্যাপক সাফল্য পেয়েছি। তবে মাল বিক্রির জন্য উপযুক্ত বাজার ও পরিবহন করতে খুব অসুবিধায় পড়তে হয়। ডুমুরিয়া বারআনি বাজারের তরকারি ও সজ্বি ব্যবসায়ী মোঃ শওকত হোসেন ও নুরুল ইসলাম শেখ জানান, আমরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাল কিনে এখানে বিক্রি করি। এখানে কেনা-বেচা করতে বাহির থেকে আলু, শুকনো-ঝাল, পিয়াজ, রশুন ছাড়া প্রায় অন্য মাল আমরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করি। এ ব্যাপারে উপজেলা সদরের হাশেম আলী কাঁচামাল আড়ৎ’র মালিক গাজী হুমায়ুন কবির বুলু জানান, ডুমুরিয়ার সকল গ্রামে প্রচুর ফসল উৎপন্ন হয়। কিন্তু চাষীদের কষ্ট করে খুলনাসহ বিভিন্ন বাজার সজ্বি বিক্রি করতে হত। তাদের সুবিধার্থে প্রায় দুই বছর আগে এ আড়ৎ’টি গড়ে তুলি। বর্তমানে এখানে বিভিন্ন জেলা শহরের ক্রেতারা মাল কিনতে আসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, এখানে সারা বছরই সব ধরনের সজ্বি উৎপাদিত হয়। কৃষিকাজ ও ফসল উৎপাদনে অধিক পরিবর্তন হয়েছে। বাজার-জাত ও যোগাযোগ সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, কৃষক যেন উপযুক্ত মূল্য পায় সে ব্যাপারে আমি সব সময় চেষ্টা করছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ২৪ মে : সদস্য, সম্মানীত সদস্য… পরবর্তী সংবাদ ভূমিকম্পে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বিতল ভবনে ফাটল