ads

বুধবার , ২১ জানুয়ারি ২০১৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবরোধে সার সরবরাহ করতে না পারায় উত্তরাঞ্চলে ইরি-বোরো আবাদে বিপর্যয়ের আশংকা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২১, ২০১৫ ৭:৪৯ অপরাহ্ণ

Pabna_Photo_1,20-01-2015  (2)ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : টানা অবরোধ আর হরতালে পাবনার নগরবাড়ী ঘাট থেকে উত্তরবঙ্গে সার সরবরাহ ব্যহত হচ্ছে। পর্যাপ্ত সারের মজুদ থাকলেও সরবরাহ না হওয়ায় আমদানীকৃত সার খোলা আকাশের নিচে স্তুপাকারে রাখা হচ্ছে। এতে সারের গুনগত মান নষ্টের পাশাপাশি বিপাকে পড়েছেন সার আমদানীকারক, শ্রমিকসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সাড়ে ৬ হাজার মানুষ। সময় মতো সার সরবরাহ না হওয়ায় পুরো উত্তরাঞ্চলে আগামী ইরি-বোরো আবাদে বিপর্যয়ের আশংকা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।

Shamol Bangla Ads

সার আমদানীকারক নগরবাড়ি ঘাটের এশা ট্রেডার্সের স্বত্তাধিকারী আরিফ হোসেন জানান, নগরবাড়ী ঘাট থেকে উত্তরাঞ্চলের বিসিআইসির ১৪ টি বাফার গুদামে সার সরবরাহ করা হয়। অনুমোদিত ঠিকাদার ও আমদানীকারকরা চট্টগ্রাম থেকে জাহাজে সার এনে এখান থেকে ট্রাক যোগে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকে। অবরোধে নৌপথ স্বাভাবিক থাকায় প্রতিদিনই নিয়মিতভাবে সারবাহী জাহাজ ঘাটে ভিড়ছে, কিন্তু সড়ক পথে পরিবহন সংকটে সার সরবরাহ কমে যাওয়ায় নগরবাড়ি ঘাটে খোলা আকাশের নিচে সারের স্তুপ বেড়েই চলেছে। দীর্ঘদিন এভাবে সার পড়ে থাকায় গুণগত মান নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে।
স্বাভাবিক অবস্থায় প্রতিদিন নগরবাড়ী ঘাট থেকে গড়ে ১০০/১৫০ ট্রাক উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সার সরবরাহ করলেও বর্তমানে সেখানে ১০/১৫ ট্রাক সার সরবরাহ হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য থেকে কমদামে বিক্রি করেও ক্রেতা খুঁজে পাচ্ছেন না এখানকার ব্যবসায়ীরা। ফলে চরম লোকসানের মুখে পরেছে ব্যবসায়ীরা।
নওগাঁ থেকে আসা ট্রাক চালক আবুল হোসেন জানান, পুলিশী নিরপত্তায় বগুড়া পর্যন্ত এসেছি। পরে জীবনের ঝুকি নিয়ে নগরবাড়ি ঘাট পর্যন্ত আসতেই পথে পিকেটারদের হামলার শিকার হতে হয়েছে। তবুও এসেছি জীবিকার তাগিদে। ঘাটের শ্রমিক রুহুল আমিন জানান, ঘাটে মাল নিতে ট্রাক কম আসায় আমাদের কাজ-কাম কমে গেছে।
নগরবাড়ি সার আমদানীকারক সমিতির যুগ্ম সম্পাদক ও বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্তাধিকারী গোলাম মোস্তফা জানান, অবরোধের কারনে আমাদের ব্যবসা বানিজ্যে চরম ব্যঘাত ঘটছে। ঝুকি নিয়ে ট্রাক চালকরা সার পরিবহনে রাজি হচ্ছে না। ফলে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। সরবরাহ কমে যাওয়ায় ঘাটে সার ওঠানো নামানোর কাজে নিয়োজিত শ্রমিকদের উপার্জন কমে গেছে।
সার আমদানীকারক রতন সাহা জানান, সময় মতো সরবারাহ করতে না পারায় জমে যাওয়ায় আনুমানিক ২ লক্ষাধিক বস্তা সার খোলা আকাশের নীচে রাখা হয়েছে। নগরবাড়ি ঘাটে একটি বাফার গুদাম থাকলে সার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো না। অবরোধের কারনে পর্যাপ্ত পরিমান সার এখানে আটকে পরে রয়েছে। ফলে আমরা বিপদের মধ্যে রয়েছি। আগামী ইরি-বোরো মৌসুমে কৃষি সমৃদ্ধ উত্তরাঞ্চলে সার সরবরাহ নিশ্চিত না করতে পারলে কৃষি আবাদে বিপর্যয়ের আশংকা রয়েছে বলেও তিনি জানান।

অবরোধ হরতাল ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে পাবনা জেলা ওয়ার্কার্স পার্টি শান্তি মিছিল

২০ দলীয় জোট আহুত দেশ ব্যাপী অবরোধ হরতাল ও পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে পাবনা জেলা ওয়ার্কার্স পার্টি শান্তি মিছিল করেছে ।
আজ বেলা ১২টায় পাবনা তাড়াশ ভবন থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ইন্দারা মোড়ে এক পথসভায় মিলিত হয়।
পাবনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন পাবনা জেলা ন্যাপের সভাপতি রেজাউল করিম মনি, জাতীয় কৃষক সমিতির সভাপতি শহিদুল্লাহ, ছাত্র মৈত্রী নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
পথসভায় বক্তারা দেশব্যাপী অবরোধের নামে নৈরাজ্য ও মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংস রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের আহবান জানান।

Need Ads
error: কপি হবে না!