ads

সোমবার , ১২ জানুয়ারি ২০১৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাঙামাটি শহরে ফের কারফিউ জারি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১২, ২০১৫ ২:৩০ অপরাহ্ণ

hanging-bridge-rangamati_রাঙামাটি: রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে পাহাড়ি-বাঙালি মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় জেলা শহরে কারফিউ জারি করা হয়েছে। ১২ জানুয়ারী রবিবার সন্ধ্যা ৭টায় ওই কারফিউ জারি করে জেলা প্রশাসন। আগামীকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ওই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছেন রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
কারফিউ জারির বিষয় জানিয়ে শহরে মাইকিং করা হচ্ছে। জনগণের উদ্দেশে বলা হচ্ছে, আগামীকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত রাঙামাটি শহরে কারফিউ জারি করা হয়েছে। আপনারা যার যেখানে বাড়ি চলে যান। কারফিউ ঘোষণার পর শহর জুড়েই পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে।
এদিকে, কারফিউ জারির পরেই শহরের বিভিন্ন স্থানে লোকজনের জটলা থেকে সন্তু লারমার পতন চেয়ে শ্লোগান দেয়া হয়। একই সঙ্গে বাঙালি অধ্যুষিত এলাকায় বাঙালিরা তাৎণিক মিছিল বের করে।
এর আগে রবিবার সন্ধ্যায় রাঙামাটি শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পাহাড়ি-বাঙালিরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় উভয় পরে অন্তত ২০ জন। রাত ৮টা পর্যন্ত রাঙামাটি হাসপাতালে ৩ জন বাঙালি ও ২ জন পাহাড়িকে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার নবনির্মিত রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পাহাড়ি ছাত্র পরিষদ সদস্যরা। এক পর্যায়ে এ সংঘর্ষ বাঙালি-পাহাড়ি সহিংসতায় রূপ নেয়। সহিংতার জের ধরেই পরে রাঙামাটি পৌর এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। কিন্তু এতেও শহরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সহিংসতা ঘটতে থাকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!