ads

রবিবার , ১২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৃটিশ ইন্দো-প্যাসিফিক মন্ত্রীর সাক্ষাৎ

খবর টি পড়েছেন : ২১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান। ১২ মার্চ রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, গত শুক্রবার তিনি ঢাকায় সফর শুরু করেন। সফরকালে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ু চুক্তিতেও সই করবেন, যার লক্ষ্য জলবায়ু কর্মকাণ্ডে সহযোগিতা বাড়ানো।

ঢাকা সফরকালে অ্যান-মেরি ট্রেভেলিয়ান নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন। তিনি সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।

Shamol Bangla Ads

অ্যান-মেরি ট্রেভেলিয়ান এক বার্তায় বলেন, আমি বাংলাদেশ সফর করতে পেরে আনন্দিত। এটি এমন একটি দেশ যেখানে যুক্তরাজ্যের সঙ্গে শক্তিশালী সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য ৫১ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে থাকতে পেরে গর্বিত। বাণিজ্য- বিনিয়োগ থেকে শুরু করে প্রতিরক্ষা, জলবায়ু, মানবিক সহযোগিতা আমরা ভাগাভাগি করছি।

তিনি বলেন, এ সফরের মাধ্যমে আমি আমাদের ঘনিষ্ঠ ও মূল্যবান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অপেক্ষায় রয়েছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, উপাচার্য অবরুদ্ধ পরবর্তী সংবাদ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads