ads

বুধবার , ১০ ডিসেম্বর ২০১৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত থেকে শুল্ক মুক্ত চাল আমদানীর প্রতিবাদে শেরপুর চেম্বার অব কমার্সের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১০, ২০১৪ ৪:৫৪ অপরাহ্ণ

Sherpur Chamber_Picস্টাফ রিপোর্টার : ভারত থেকে শুল্ক মুক্ত চাল আমদানীর প্রতিবাদে এবং দেশীয় চাউল কল, চাতালসহ উপজাত বিভিন্ন শিল্প ধ্বংসের হাত থেকে বাঁচানোর দাবিতে শেরপুরে মানববন্ধন, স্বারকলিপি ও সংবাদ সম্মেলন করেছে চাতাল শিল্প সংশ্লিষ্ট ৪ টি সংগঠন। ১০ ডিসেম্বর বুধবার শেরপুর চেম্বার অব কমার্স এর আয়োজনে ওইসব কর্মসূচিতে একাত্মতা পোষণ করে জেলা চাউল কল মালিক সমিতি, জেলা চাউল আড়ত ব্যবসায়ী সমিতি ও জেলা কুড়া ব্যবসায়ী সমিতি। সকালে শহরের নয়আনী বাজার এলাকায় চেম্বার ভবনের সামনে আয়োজিত বিশাল মানববন্ধনে কেন্দ্রীয় চাউল কল মালিক সমিতি’র নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন চাউল কল মালিক, আড়ত ব্যবসায়ী, কুড়া ব্যবসায়ীসহ চাতাল শ্রমিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়। পরে শেরপুর পৌর টাউন হল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় চাউল কল মালিক সমিতি’র সভাপতি মো. আব্দুর রশিদ প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক মোঃ লাইছ মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ওই সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা চাউল কল মালিক সমিতি’র সভাপতি আশরাফুল আলম সেলিম, সাধারন সম্পাদক আছাদুজ্জামান রৌশন, জেলা চাউল আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি প্রিয়তোষ সরকার, জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদ কিবরিয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৪ দফা দাবি জানানো হয়। ওই দাবি মানা না হলে পর্যায়ক্রমে তারা কঠোর কর্মসূচি হাতে নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ভারত থেকে শুল্ক মুক্ত চাউল আমদানীর প্রভাবে খাদ্য সমৃদ্ধ অঞ্চল শেরপুরে বন্ধের পথে রয়েছে প্রায় ৫ শতাধিক চাতাল কল। অন্যদিকে বেকার হওয়ার উপক্রম উপজাত শিল্পসহ ওই শিল্পের সাথে জড়িত প্রায় ৪০ হাজার শ্রমিক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!