ads

রবিবার , ৩০ নভেম্বর ২০১৪ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকুন্দিয়ায় কৃষককে কুপিয়ে জখম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৩০, ২০১৪ ১:৪৩ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় কৃষককে কুপিয়ে জখম

কিশোরগঞ্জ প্রতিনিধি : পাকুন্দিয়ায় একজন কৃষককে কুপিয়ে জখম করে প্রভাবশালীরা উল্টো মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। সেই কৃষকের নাম মো. ইব্রাহিম (৩৮)। তিনি উপজেলার চকদিগা গ্রামের মৃত আলী মাহমুদের পুত্র। ঘটনাটি গত বৃহস্পতিবার রাতে ও শনিবার সকালে ঘটেছে ।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চেয়ারম্যান বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তি মো. বিল্লাল, টিটু, সিরাজ উদ্দিন, মানিক, নুরুজ্জামান, আলম, মুনতাজ উদ্দিন, গিয়াস উদ্দিন ও মোস্তফাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন কৃষক মো. ইব্রাহিমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় তিনি পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। এদিকে প্রভাবশালীরা উল্টো উক্ত কৃষককে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করে।

Need Ads