ads

শনিবার , ২৯ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদকের সাথে কোন আপোষ নেই : শ্যামনগরে জগলুল হায়দার এমপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৯, ২০১৪ ১০:২২ অপরাহ্ণ

MP_!এস কে সিরাজ,শ্যামনগর (সাতক্ষীরা) : উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ফোরামের নব গঠিত সদস্যদের পরিচিতি সভা ও সাতক্ষীরা ৪ আসনের এমপি এসএম জগলুল হায়দারের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২৯ নভেম্বর বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। নওয়াবেঁকী কলেজ ময়দানে ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে এমপি মহোদয়কে সংবর্ধনা দেওয়া হয়। এর পরপরই পুলিশিং ফোরামের ইউনিয়ন শাখার নব গঠিত সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউল হক দোলন, প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক জুলফিকার আল মেহেদী লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, থানা অফিসার ইনচার্জের পক্ষে এস আই আশরাফুল ইসলাম, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশিং ফোরামের সকল সদস্যদের স্বচ্ছাতার সাথে দায়িত্ব পালন করিতে হবে। তিনি মাদক, জুয়া ও চাঁদাবাজদের প্রতিহত করতে উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।এসময় তিনি আরও বলেন,শ্যামনগরের গন মানুষের দাবীর প্রেক্ষিতে সকল উন্নয়ন মুলক কাজ করতে চাই । শ্যামনগর ডিজিটাল মডেল উপজেলায় রুপ দিতে সবার্ত্বক ভাবে কাজ করে যাচ্ছি ।জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে ইতিমধ্যে ব্যাপক সক্রিয় করে তোলা হয়েছে । অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশিং ফোরামের সেক্রেটারী আসলাম হোসেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads