ads

শনিবার , ২৯ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে কৃষক বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৯, ২০১৪ ৯:০০ অপরাহ্ণ
পীরগঞ্জে কৃষক বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: “কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগান কে সামনে রেখে উপজেলা কৃষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে কৃষক বন্ধন ও বিক্ষোভ হয়েছে।গতকাল শনিবার দুপুরে ওই কর্মসুচী পালিত হয়।
কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে সরকারী μয় কেন্দ্র চালু, সার বীজ কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, পল্লী বিদ্যুৎ সমিতি ও ভুমি অফিসের অনিয়ম, হয়রানী, দুর্নীতি বন্ধের দাবী নিয়ে ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা এসে ভুমি অফিস চত্বরে জড়ো হতে থাকে। দুপুরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ শেষে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাসস্টান্ডে রাস্তার দুই পার্শে¦ কৃষক বন্ধন তৈরী করেন। এ সময় উপজেলা সমিতির সভাপতি কাজী রশিদুল ইসলাম রেলার সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু, এ্যাড. আবু সুফিয়ান হিরু প্রমুখ । বক্তাগন কৃষকের ন্যায্য দাবী পূরনে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Shamol Bangla Ads

পীরগঞ্জে লীলা কীর্তনে বাংলাদেশ পরিবর্তনশীল সংগঠনের অর্থ প্রদান

রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের উজিরপুর দাশপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ কমিটির উদ্যোগে ৪দিন ব্যাপি লীলা কীর্তনে গতকাল শনিবার দ্বিতীয় দিনে বাংলাদেশ পরিবর্তনশীল সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালিদ হাসান শুভ আকন্দ ওই লীলা কীর্তনে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন। এসময় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি শ্রী সুনীল সরকারের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক দৈনিক যুগের আলো ও শ্যামল বাংলা২৪. কম এর পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল করিম সরকার, বাংলাদেশ পরিবর্তনশীল সংগঠনের রংপুর জেলা শাখার আহ্বায়ক শাওন সরকার মিলন, সহ-সভাপতি আরিফ মিয়া, পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রিপন মিয়া, সদস্য সচিব শ্রী চঞ্চল সরকার, মন্দির কমিটির সাধারন অমল চন্দ্র কোষাধ্যক্ষ কৃষ্ণ সরকার প্রমুখ।

Shamol Bangla Ads

পীরগঞ্জে গভন্যান্স প্রজেক্টের আওতায় দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে গতকাল শনিবার স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের সহায়তায় হলরুমে তৃনমুলের সংগঠন সমূহ চিহ্নিত করে পারস্পারিক যৌথ কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও বর্তমান ্উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গর্ভন্যান্স প্রজেক্টের কর্মকর্তা জাহিদুর রহমান, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি আব্দুস সালেক বিএসসি, সাপ্তাহিক বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন সহ এনজিও কর্মকর্তা, সুধী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads