ads

বুধবার , ২৬ নভেম্বর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানী থেকে নিখোঁজের ৬ দিন পর বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ পাবনায় উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৬, ২০১৪ ৪:৩০ অপরাহ্ণ
রাজধানী থেকে নিখোঁজের ৬ দিন পর বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ পাবনায় উদ্ধার

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : ঢাকার মিরপুর থেকে নিখোঁজের ৬ দিন পর গোলাম রাব্বী রানা নামে এক বে-সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃতদেহ পাবনা সাঁথিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহ ধানমন্ডির ইনিষ্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি (আইএসটি) বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র ও কল্যানপুরের আনোয়ার হোসেনের ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, আজ সকালে সাঁথিয়ার গড়াল বিলে একটি মৃত দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে পাবনার সাঁথিয়ায় একটি মৃত দেহ উদ্ধারের খবর শুনে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র গোলাম রাব্বীর পরিবার পাবনায় এসে মৃত দেহটি সনাক্ত করে। নিহত গোলাম রাব্বী রানার বাবা আনোয়ার হোসেন জানান, ছেলেকে ১৯ নভেম্বর মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা আমাদের নিকট ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করলে মিরপুর মডেল থানায় অপহরনের দায়ে একটি এজহার দায়ের করা হয়। তারপর বিভিন্ন স্থানে খোঁজ করেও রানাকে পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!