ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাপলা প্রতীক না দিলে নিবন্ধন মানবে না এনসিপি

খবর টি পড়েছেন : ৫৩৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শাপলা ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি। নিবন্ধন ছাড়া একটি দল নির্বাচনে যাবে কী করে? এই কারণে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে।’ ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেন নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, শাপলা পাওয়ার জন্য তারা গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন এবং অধিকারের প্রশ্নে কোনো আপস করবেন না। এই বিষয়টি ‘অনেক দূর গড়ানোর’ সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ইসির সামনে দুটি পথ খোলা রয়েছে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হয় এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে, নয়তো বর্তমানে নিবন্ধিত দলগুলোর প্রতীক হিসেবে ব্যবহৃত ধান, সোনালী আঁশ এই প্রতীকগুলো বাতিল করতে হবে।

Shamol Bangla Ads

পাটওয়ারী বলেন, শাপলাকে প্রতীক হিসেবে দিতে কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই, তবে একটি ‘অদৃশ্য শক্তির হাত’ রয়েছে এখানে। শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ বলেন, এনসিপি দাবি জানিয়েছে যে নির্বাচনের দিন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা যেন ভোট দেওয়ার সুযোগ পান।

যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, জাতীয় লীগের মতো ‘অকার্যকর ও বিলুপ্ত’ দলের নিবন্ধন দেওয়ার প্রক্রিয়ায় জড়িত নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি আমরা।

আজকের বৈঠকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল এনসিপির জন্য শাপলা প্রতীক বরাদ্দ। দলটি দৃঢ়ভাবে জানিয়েছে যে তারা শাপলা প্রতীকেই নির্বাচন করতে চায় এবং তারা আশাবাদী যে নির্বাচন কমিশন বিধিমালায় শাপলা প্রতীক যুক্ত করে তা তাদের বরাদ্দ দেবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাইবার হামলার শঙ্কা : দেশের সব বিমানবন্দরে বিশেষ… পরবর্তী সংবাদ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads