ads

শনিবার , ৬ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এখন শোকের মাস, সেপ্টেম্বরে মাঠে নামব: তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩১৭
এখন শোকের মাস, সেপ্টেম্বরে মাঠে নামব: তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শহিদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার প্রান্তিক কৃষকদের মাঝে ফলমূল, শাকসবজি ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

Shamol Bangla Ads

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি এখন ব্যাঙের মতো ডাকছে, পুঁটি মাছের মতো লাফাচ্ছে। তারা মূলত ষড়যন্ত্র করছে। তারা যদি জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে, অতীতের মতো পেট্রলবোমা নিক্ষেপ করে তাহলে আগামী সেপ্টেম্বরে আমরা মাঠে নামব। তখন বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না। কারণ আগস্ট মাস শোকের মাস। তাই আমরা শোক পালন করছি।

ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি বাসায় বসে বক্তৃতা আর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে। করোনাকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে অন্য কেউ দাঁড়ায়নি। তবে সবাই সতর্ক থাকবেন কারণ বিএনপি মূলত ষড়যন্ত্র করছে।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ নিহত সব শহিদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জ্বালানি তেলের দাম বাড়লো পরবর্তী সংবাদ বিদেশি কর্মীদের আবেদন গ্রহণ বন্ধ করল মালয়েশিয়া

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads