ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১৫

খবর টি পড়েছেন : ২০৩
পীরগঞ্জে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১৫
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ইয়াবা, গাঁজা, চোলাইমদ এবং জুয়াড়ীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে উপজেলার খয়েরবাড়ী, চতরা, চৈত্রকোল, বিরাহিমপুর ও লালদীঘি মেলা বাজারে অভিযান করে ৪ মাদক বিক্রেতা এবং ৮ জুয়াড়ীসহ ৩ পলাতক আসামীকে পীরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। ওই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ৩টি মামলাসহ জুয়াড়ীদের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়।
পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান, রায়হানুল রাজ দুলাল, আনোয়ারুল করিম স্বঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে খয়েরবাড়ী বাজার এলাকায় ২০পিচ ইয়াবাসহ ৩ মোটরসাইকেল আরোহী, চতরাহাটে গাঁজা বিক্রির সময়ে ১’শ পুড়িয়া গাঁজাসহ ১জন সবজি বিক্রেতা, চৈত্রকোল নালোর বাড়ি থেকে ১০ লিটার ও বিরাহিমপুর থেকে ৩০ লিটার চোলাইমদ এবং লালদীঘি মেলা বাজার থেকে ৮ জুয়াড়ীসহ কুমেদপুর থেকে ৩ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ৩টি মামলাসহ জুয়াড়ীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলামের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার কুমেদপুর ইউ’পির রসুলপুরের মোকলেছার রহমানের ছেলে মেহেদি হাসান (১৯), ফজলুর রহমানের ছেলে রেজাউল করিম(২১) এবং মরারপাড়া লতারপাড়ার মৃত তৈয়ব উদ্দিনের ছেলে রবিউল ইসলাম(২৬)। চতরা ইউ’পির চতরা কলেজপাড়ার মৃত হবিবরের ছেলে সবজি বিক্রেতা আনোয়ারুল(২৫), কাবিলপুর ইউ’পির লালদীঘি মেলার মৃত হোসেন আলীর ছেলে মাহাআলম(৩২), জামালপুরের মৃত কাওসারের ছেলে আতোয়ার(৪৫), জহির উদ্দিনের ছেলে বেলাল (৪২), আবুলের ছেলে মজিবর (৩৮), হোসেন আলীর ছেলে বাদশা মিয়া (৪২), হাফিজার রহমানের ছেলে লেলিন (৩৮), গোপিনাথপুরের বছির উদ্দিনের ছেলে শাহাদত(২৮) ও জয়পুরের আফছারের ছেলে লেবু মিয়া (৪২)। পলাতক আসামী বড়আলমপুর ইউ’পির পাটগ্রামের মমতাজের ছেলে আশরাফ আলী(৩৪), কুমেদপুর ইউ’পির দিগদুয়ারী’র ওয়াজেদ মিয়ার ছেলে সাজেদুল ইসলাম নাজু(৩৪) ও বগেরবাড়ী’র মৃত মেছেরের ছেলে সোবাহান (৪০)। উল্লেখ্য ওসি ইসরাইল হোসেন পীরগঞ্জ থানায় যোগদানের পর থেকেই মাদক, চোরাচালানী, জুয়া বন্ধে বিশেষ সাফল্য অর্জন করেছেন।

পীরগঞ্জে ৫দিন ব্যাপি স্কাউট টিম লিডারদের ২৪তম প্রশিক্ষন শুরু

Shamol Bangla Ads

রংপুরের পীরগঞ্জে গতকাল মঙ্গলবার বাংলাদেশ স্কাউটস পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে ৫দিন ব্যাপি ২৪ তম স্কাউট ইউনিট কোর্সেও উদ্বোধন হয়েছে।
এতে স্কাউটার ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট দিনাজপুর আঞ্চলিক উপ-কমিশনার মজিবুর রহমান, রংপুর জেলা স্কাউট সম্পাদক মাহবুবুল আলম প্রামানিক, দিনাজপুর অঞ্চল স্কাউটের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, দ্বিপক চন্দ্র সরকার, অবসরপ্রাপ্ত সহকারি জেলা শিক্ষা অফিসার আব্দুস সোবহান, জমসেদ আলী শাহ, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলাম, নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ। জানা গেছে গতকাল ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষন চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী আহত পরবর্তী সংবাদ চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন