ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

খবর টি পড়েছেন : ২৪৮
চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় থানাপাড়া সোয়ালোজ ডিএস আয়োজনে ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় মঙ্গলবার বিকাল ৩ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে চারঘাট অনুপমপুর বাজারে একটি র‌্যালী প্রদক্ষিণ শেষে অনুপমপুর মডেল গ্রামে আমবাগান চত্ত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চারঘাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউপি সদস্য মোশারফ হোসেনের সভাপতিত্বে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি মহিলা সদস্য পিয়ারী বেগম, জিআরসি সদস্য মোস্তফা , নওসেদ আলী, মিজানুর রহমান সোহেল, নারী সহিংসতা প্রতিরোধ বন্ধে সামাজিক প্রকল্প কর্মকর্তা মোরসালিন সরকার ও সাংবাদিকসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী নারী শিশুদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

Shamol Bangla Ads

চারঘাটে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

চারঘাট উপজেলায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে বিআরডিবি হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চারঘাট পৌর মেয়র নার্গিছ খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতিমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন, পিআইও আবু বাশির, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক একরামূল হক, চারঘাট মডেল থানার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী সুষ্ঠুভাবে পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

Shamol Bangla Ads

চারঘাটে স্ট্যাডি সার্কেল গঠন

গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার সময় চারঘাট উপজেলা ভায়ালক্ষীপুর ইউনিয়নের ফরিদপুর মোড়ে শিশু বিকাশ কেন্দ্রে স্ট্যাডি সার্কেল দল গঠন করা হয়। সার্কেল গঠন অনুষ্ঠানে কমিউনিটি সাংবাদিক দলের ১২ জন ক্ষুদে সাংবাদিক, স্থানীয় যুবক, ইউথ দলের সদস্যসহ ২০ জনের একটি স্ট্যাডি দল গঠন করা হয়। উক্ত সার্কেল দল কর ন্যায্যতা, কর সুশাসন, কর প্রদানে উৎসাহিত করা, স্থানীয় বাজেট প্রণয়ন, জেলা ভিত্তিক বাজেট, বাজেট বৈষম্য দূরীকরণ ও বাজেট বিকেন্দ্রীকরণ বিষয়ে গণ সচেতনতার মাধ্যমে কাজ করে আসছে। অনুষ্ঠানটি বেসরকারী উন্নয়ন সংগঠন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ও দাতা সংস্থা একশন এইড সহযোগিতায় ফিসকেল গর্ভনেন্স কর্মসূচীর এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা সংগঠক মোস্তাক আহমেদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পীরগঞ্জে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১৫ পরবর্তী সংবাদ ময়মনসিংহে জেএমবি’র ৮ সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর