মনির হোসেন বাবুল, রামগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৭নং দরবেশপুর ইউনিয়নের দক্ষিন দরবেশপুর গ্রামে অবস্থিত দরবেশপুর ডিএসএ একাডেমী উচ্চ বিদ্যালয়েরর নবমিনর্মিত পাকা ভবনের নির্মান কাজ কাজ টাকার অভাবে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় গত একমাস ধরে ছাত্র/ছাত্রীরা খোলা আকাশের নিচে ক্লাশ করতে বাধ্য হচ্ছে। স্থানীয় এলাকাবাসী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সকলের আশ্বাসের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ গত একমাস আগে একমাত্র টিনসেডটি ভেঙ্গে নতুন পাকা ভবনের নির্মান কাজ শুরু করে। বিভিন্ন খাত থেকে আশ্বাসকৃত অর্থ না পাওয়ায় মাঝপথে বিদ্যালয়টির নির্মান কাজ বন্ধ হয়ে যাওয়ায় ওই বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী প্রচন্ড শীত ও রোদের মধ্যে খোলা আকাশের নিচ্ছে পাঠদান অব্যাহত রয়েছে। খোলা আকাশের নিচে পাঠদান করায় অনেক ছাত্র/ছাত্রী এখন বিদ্যালয়ে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে। এজন্য বিদ্যালয় কতৃপক্ষ স্থানীয় ধনাট্য সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের একান্ত সহযোগীতা কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, বিগত ২০০৪ সালে রামগঞ্জ উপজেলায় ৭নং দরবেশপুর ইউনিয়নের দক্ষিন দরবেশপুর গ্রামে অবস্থিত দরবেশপুর ডিএসএ একাডেমী উচ্চ বিদ্যালয়েরর সমিতির বাজারের সন্নিকটে ১৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে স্থানীয় দানবীর আবুল খায়ের চৌধুরীসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকম রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য লোকদের সহযোগিতায় প্রধান শিক্ষক আক্কাছ মাষ্টারের যৌথ উদ্যোগে ডিএসএ একাডেমী উচ্চ বিদ্যালয়ের কার্যক্রমের যাত্রা শুরু করেন।
বর্তমানে ২২৪ জন শিক্ষার্থীর জন্য পাঠদানের জন্য ১০জন শিক্ষক কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এ স্কুলটি শতভাগ পাস নিয়ে সুনাম অর্জন করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ১লা জানুয়ারী ২০১১ইং তারিখ সরকারিভাবে ওই বিদ্যালয়টি স্থাপনা নির্মানের অনুমতি পেলেও ১লা জানুয়ারী ২০১৩ইং হইতে ৩১ ডিসেম্বর ২০১৫ইং তারিখে ৩ বছরের জন্য বিদ্যালয়টি শিক্ষাবোর্ড থেকে পাঠদানের অনুমতি পায়। এরপর বিদ্যালয়টিতে ১০জন শিক্ষকরা কোনরকম সম্মানী নিয়ে নিজেদের দক্ষতা, আন্তরিকতা দিয়ে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছেন।
২২৪ জন শিক্ষার্থীর জন্য পাঠদানের জন্য মাত্র ২টি কক্ষ থাকলেও যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য হলে বিদ্যালয় কতৃপক্ষ ও স্থানীয় নুর হোসেন পাটোওয়ারী, আনোয়ার হোসেন, শেখ মোবারক হোসেন, আবুল খায়ের, মুসলিম মোল্লা, আবুল খায়ের সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকম রুহুল আমিনসহ সকলের সহযোগীতার আশ্বাস পেয়ে নতুন ভবনের নির্মান কাজ শুরু করলেও টাকার অভাবে মাঝপথে থমকে গেছে নির্মান কাজ। এতে করে শিক্ষার্থীরা বর্তমানে বহু কষ্ট স্বীকার করে ক্লাস চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় সরকারি আংশিক সহয়োগিতায় মাটি ভরাট করে দেওয়া অর্থে ভবনের দেওয়ালের সামান্য অংশ হলেও ভবনের ছাদ দেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষ মোঃ আক্কাছ মাষ্টার জানান, স্থানীয় গন্যমান্য এলাকাবাসী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ সকলের আশ্বাসের ভিত্তিতে বিদ্যালয় কতৃপক্ষ গত একমাস আগে একমাত্র টিনসেডটি ভেঙ্গে নতুন পাকা ভবনের নির্মান কাজ শুরু করে। কিন্তু কাঙ্খিত অর্থ না পাওয়ায় আমরা খুব বিপাকে আছি। এতে করে ক্লাস নিতে হচ্ছে খোলা আকাশের নিছে। ছাত্র/ছাত্রীরা বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে পাঠদানে বিরক্তিবোধ করলেও তাদের বুঝিয়ে শুনিয়ে কোন রকম ক্লাস নেওয়া হচ্ছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকম রুহুল আমিন বলেন, আমরা চেষ্টা করছি সকলের সহযোগীতার মাধ্যমে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের বাকী কাজ সম্পূন্ন করার। ইতিমধ্যে আমি সরকারীভাবে কিছু অর্থ প্রদান করেছি। ভবিষ্যতে আরো দেওয়া হবে।
রামগঞ্জে প্রস্তত হচ্ছে ইট ভাটা
শুরু হয়ে গেছে টপ সয়েল কাটা ও কাঠ পোড়ানোর মহোৎসব

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আবাদী জমি নষ্ট করে নির্ধারিত আয়তনের চেয়ে বেশী জমি ব্যবহার করে ছোট্ট একটি ঘনবসতি দেহলা গ্রামে আধা কিলোমিটারের মধ্যে ৪টি, আকরতমা গ্রামে রাস্তার দু পার্শ্বে ৫টি ইটভাটাসহ গড়ে উঠেছে ২৬ টি ইট ভাটা, যার বেশিরভাগেরই নেই কোন বৈধ কাগজপত্র।
এই সব ইট ভাটায় শুরু হয়েছে ইট কাটার মৌসুম। তারই ধারাবহিকতায় বিভিন্ন দপ্তরে মাসোয়ারা দিয়ে সরকারী নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কৃষি জমি, ফলদ বাগান, শিক্ষা প্রতিষ্ঠান আর লোকালয়ে গড়ে ওঠা ইটভাটাগুলোতে চলছে ইট তৈরির প্লট চাছা-ছোলা। মেরামত চলছে পুরনো কিলন আর চিমনির। শুরু হয়ে গেছে কৃষকের আবাদি জমির টপসয়েল ি কাঁটা,এসব টপসয়েলে ইটভাটায় তৈরি হবে লক্ষ লক্ষ ইট।
কাচাঁ ইট পোড়ানোর জন্য নিধন করা হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী বনভূমির নানা প্রজাতির হাজার হাজার গাছ। ইট পোড়ানোর জন্য কয়লার পরিবর্তে ব্যাবহার হচেছ এসব গাছের কাঠ।
ইটভাটায় কাঠ পোড়া নির্গত ধোঁয়ায় পরিবেশর যেমন বিপর্যয় হয়, তেমনি এলাকার মানুষ কাঁশি, শ্বাসকষ্ট ও হাঁপানি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। এলাকার পরিবেশ চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে।
আইন আছে ঝিকজ্যাক ভাটা ছাড়া অন্য ভাটায় ইট পোড়ানো যাবেনা, পরিবেশবান্ধব হাইব্রিড কিলন তৈরি করতে হবে, কাঠ পোড়ানো যাবে না, শ্রম আইন অমান্য করা যাবে না ইত্যাদি। আইন থাকলে ও ইট ভাটাগুলোতে অদৃস্য কারনে আইনের প্রয়োগ হয় না ।
উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালাব অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।




