ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কুষ্ঠরোগ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৪
শ্রীবরদীতে কুষ্ঠরোগ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Neশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :  শেরপুরের শ্রীবরদীতে কুষ্ঠরোগ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বিকাল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এ.এফ.এম কামরুজ্জামানের সভাপতিত্বে এবং কুষ্ঠরোগ বিভাগের উপজেলা ম্যানেজার বাকি বিল­াহ’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন-হেলথ ইন্সপেক্টর ইনচার্জ মোঃ নিজাম, ব্র্যাক সিনিয়র উপজেলা ম্যানেজার আব্দুল রাজ্জাক মোল­া, আশা’র ব্রাঞ্চ ম্যানেজার ফারুক আলম, গবরীকুড়া ফাজিল মাদ্রাসার প্রভাষক কবি হাদিউল ইসলাম, হাসপাতাল মসজিদের পেশ ঈমাম খাইরুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যাবিদ এইচ.এম সাজু, কামিল মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুল বাতেন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম.আর.টি মিন্টু প্রমুখ। সভায় শিক্ষক, সমাজকর্মী, গণপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বক্তব্যে বলেন- কুষ্ঠরোগ অতি প্রাচীন একটি রোগ। এক সময় ধারনা করা হতো এটা অভিশাপের ফল। তাই এই রোগীদের দিপান্তরে পাঠানো হতো। আস্তে আস্তে সেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়তো। য²া রোগীর রক্ষা নেই এটা এখন যেমন ভ্রান্ত ধারনা, তেমনি কুষ্ঠরোগ নিরাময়যোগ্য এটা রুঢ় সত্য। দীর্ঘ মেয়াদী চিকিৎসার ফলে এই রোগী সম্পুর্ন নিরাময় হয়। সমাজ থেকে কুষ্ঠরোগ নির্মুল করতে হলে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এই রোগীদের বিনামূল্যে রোগ সনাক্ত ও চিকিৎসা করা হয় হাসপাতালে। তাই রোগী দেখা মাত্র উৎসাহ দিয়ে চিকিৎসকের শরনাপন্ন হওয়ার অনুরোধ জানান উপস্থিত সকলের প্রতি। কুষ্ঠরোগীদের অবহেলা কিংবা অবজ্ঞা করা একটি সামাজিক অপরাধ বলেও মন্তব্য করেন বিজ্ঞ এই চিকিৎসক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি গাজী মাহবুুব রহমান,… পরবর্তী সংবাদ ময়মনসিংহে বইমেলা উপলক্ষে র‌্যালি ও মতবিনিময় সভা