ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবীগঞ্জে পাষন্ড স্বামীর হাতে স্ত্রী খুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৩, ২০১৪ ৩:২৩ অপরাহ্ণ
নবীগঞ্জে পাষন্ড স্বামীর হাতে স্ত্রী খুন

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রইছগঞ্জ বাজার প্রকাশ (খাগাউড়া) সংলগ্ন এক প্রভাবশালীর বিলাস বহুল বাড়িতে ১ সন্তানের জননীকে গত শুক্রবার দিবাগত গভীর রাতে পাষন্ড স্বামী ও তার লোকজন কর্তৃক স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা নিশ্চিত করতে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দেহ ছাই করে দিয়েছে। নিহত হতভাগিনী রেফা বেগম (২০) এর সাথে কিছু স্বর্ণালংকার নিয়ে পারিবারিক পূর্ব বিরোধ চলে আসছিল বলে দাবী করেছে নিহতের ভাই হাবিবুর রহমান ও তার লোকজন। ঘটনার সংবাদ পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ও এ এসপি উত্তর সার্কেল নাজমূল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী লোকমান মিয়ার পুত্র রায়হান (২৫), তার সৎ মা আছিয়া বেগম (৫৫), তার পুত্র আছাদ মিয়া (৩০) মেয়ে হেলেনা বেগম (২৬)কে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নির্মম এই হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে এলাকায় চলছে শোকের মাতম, হাজার হাজার জনতা ওই বাড়িতে ভীড় জমান। উপস্থিত উত্তেজিত জনতা গৃহবধু রেফা হত্যাকান্ডের ঘটনায় ঘাতকদের ফাসিঁ দাবী করেন।
পারিবাবিরক সুত্রে জানাযায়,নিহত রেফা বেগমের প্রায় ৪ বছর পূর্বে বিবাহ হয়েছিল একই গ্রামে তারই আপন চাচাতো ভাই রায়হান মিয়ার সাথে। তাদের দাম্পত্য জীবনে আড়াই বছর বয়সী আরমান মিয়া নামের এক শিশুও রয়েছে। সরেজমিনে ঘুরে জানাযায়, উপজেলার ওই গ্রামের কুখ্যাত জুয়ারী লোকমান মিয়ার পুত্র রায়হান মিয়া তার চাচা মৃত গেদন মিয়ার কন্যা রেফা বেগমকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে পারিবারিক কলহের জের ধরে মাঝে মধ্যে বাকবিতন্ডা ও ঝগড়া হতো। এমনকি পরিবার নিয়ে সিলেট শহরেও ভাড়া কওে বসবাস করতো ওই পরিবার। গত ৪ মাস পূর্বে ঘাতক স্বামী রায়হানের সৎ বোন মৌসুমী নামের যুবতির বিবাহ হয় বাহুবল উপজেলার চারগাও গ্রামে। ওই বিয়ের সময়ে নানা কৌশলে তার সৎমা পুলিশের হাতে ধৃত আছিয়া বেগম অর্ধ ভরি স্বর্ণালংকার আত্মসাত করেন। এ সময় এর প্রতিবাদ করেছিল গৃহবধু রেফা বেগম। প্রতিবাদই তার জন্য কাল হয়ে দাড়ায়। সিলেট থেকে মাঝে মধ্যে গ্রামের বাড়ি মাহমুদা মঞ্জিলে আসলে রেফা বেগম তার ভাই হাবিবুর রহমান ও পরিবারের অন্যদের কাছে বিষয়টি অবগত করতো। নিজের আত্মীয় স্বজনের মধ্যে এই সর্ম্পক ঘনিষ্টতা থাকার কারনে এ াভিযোগ তেমন গুরুত্ব দেওয়া হতো না। তারা রেফাকে ঘর সংসার করার জন্য প্রায় সময়ই শান্তনা দিতেন। কিন্তু কে জানে নিজের ঘরেই বিষধর সাপের ভয়াল ছোবল, শিশু আরমানের বুক থেকে তার মাকে গভীর রাতে কেড়ে নিয়ে পাশবিক নির্যাতন শেষে তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা ককবে ঘাতকরা। লাশের মাথার পিছনে অস্ত্রের আঘাতে রক্তক্ষরন ও তেতলে যাওয়ার চিহৃ রয়েছে। এমনকি তার মূখ বাধাঁ অবস্থায় ও ফ্যানের সাথে ঝুলানোর চিহৃও দেখা যায়। পাশের রোমে বাথরোমের বেচিনে দেখা যায় তাকে জ্বালানোর জন্য ব্যবহৃত কেরোসিনের বোতল ও নানা আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে জানাগেছে, পারিবারিক কলহের জের ধরেই এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে তার স্বামী ও তার লোকেরা। তবে সুষ্ঠু তদন্তেই আসল রহস্য বেরিয়ে আসবে। অপরাধী যেই হোক আইনের আওতায় এনে তার বিচার করা হবে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এএসপি উত্তর সার্কেল নাজমূল ইসলাম, নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক সংঘটনের শতাধীক নেতৃবৃন্দ। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটককৃত ৪ জনের বিরুদ্ধে নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Shamol Bangla Ads

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গেদু মিয়া তালুকদারের নামকরনে যাত্রী ছাউনী নির্মান ও সড়কের দাবীতে মহা সড়কে মানববন্ধন

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের কান্দিগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা সড়ক দূর্ঘটনায় নিহত গেদু মিয়া তালুকদার (৬০) এর নাম করণে ঢাকা- সিলেট মহা সড়কের কান্দিগাও বাজার মোড়ে যাত্রী ছাউনী নির্মান ও ওই স্থান থেকে গদার বাজার পর্যন্ত সড়কের গেদু মিয়া নামে এই দুটি দাবী নিয়ে গতকাল শনিবার বেলা ৩টায় এলাকাবাসী মহা সড়কের কান্দিগাওয়ে এক মানবন্ধন করেছে। এতে উপস্থিত ছিলেন, ওই এলাকার নয় মৌজার বিশিষ্ট মুরুব্বি ও সভাপতি আলহাজ্ব মোঃ শেখ আব্দুল আলী, সমাজ সেবক মোঃ মুজিবুর রহমান তালুকদার, মো: ইউসূফুর রহমান চৌধূরী, ইউপি সদস্য আজমল হোসেন, গোলজার হোসেন, মোঃ আলতাব মিয়া, জেলা প্রজন্ম লীগের সহ সভাপতি শেখ মাসুদুর রহমান, ফজলুর রহমান চৌধুরী, মোঃ সাজিদ মিয়া, ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মকবুল মিয়া, দুলু মিয়া, মখলিছ মিয়া, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আব্দুল ওয়াদুদ, মোঃ সাহেব আলী, রাজু মিয়া তালুকদার, মসজিদের সাবেক মোতায়াল্লি আব্দুস শুকুর, মোতায়াল্লী আব্দুস শহিদ, সিরাজ মিয়া, ফজল মিয়া, ফরিদ মিয়া, নুরুল আমিন ঘোরী ও রাহেল মিয়া তালুকদার প্রমূখ। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর কান্দিগাও মহা সড়কের ওই স্থানে বীর মুক্তিযোদ্ধা মোঃ গেদু মিয়া তালুকদার রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি হানিফ পরিবহনের চাপায় গুরতর আহত হয়ে হাসপাতালে যাওয়ার পরে মূমূর্ষ অবস্থায় তিনি সিলেট ডেল্টা প্রাইভেট ক্লিনিকে তিনি মারা যান। এরই প্রেক্ষিতে এলাকাবাসী ফুসে উঠে ওই মুক্তিযোদ্ধার নাম করণে ঘটনাস্থলে একটি যাত্রী চাউনী নির্মান ও আরেকটি সড়কের নাম করনের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেন। এরই দ্বারাবাহিকতায় বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী।

Need Ads