দেলোয়ার হোসেন, জামালপুর : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে জামালপুরে র্যালী ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার শহরের জাহেদা সফির মহিলা কলেজ গেইট এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, এস.এম. আব্দুল হালিম, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, বিএনপি নেতা আজমাদ হোসেন, লিয়াকত আলী, শহিদুল হক খান দুলাল, সজিব খান প্রমুখ। পরে স্থায়ী কমিটির সদস্য নজরুর ইসলাম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে রাত ১২টা ১ মিনিটে স্থানীয় স্টেশন বাজার রোডে দলীয় কার্যালয়ের সামনে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের আয়োজনে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এসএম আব্দুল হালিম ও সাবেক আইজি আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মল্লিকের নেতৃত্বে রাত ১২টা ১ মিনিটে পৃথকভাবে শহরের স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে কেক কাটার আয়োজন করা হয়। এ সয়ম উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিপ্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তফিজুর রহমান আরমান, জাসাস নেতা হাফিজুল ইসলাম সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।




