ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে চলছে বিরোধপূর্ণ জমি’র ধান কাটা নিয়ে লাঠিয়াল বাহিনী সংগ্রহে শক্তিবৃদ্ধি’র প্রতিযোগিতা

খবর টি পড়েছেন : ২০৪
দিনাজপুরে চলছে বিরোধপূর্ণ জমি’র ধান কাটা নিয়ে লাঠিয়াল বাহিনী সংগ্রহে শক্তিবৃদ্ধি’র প্রতিযোগিতা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

new & pic fulbari dinajpur 18-11-2014শাহ্ আলম শাহী,দিনাজপুর : উত্তরের শষ্যভান্ডার দিনাজপুরে আমন মৌসূমে বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। চলছে, লাঠিয়াল বাহিনী সংগ্রহে শক্তিবৃদ্ধি’র প্রতিযোগিতা।ধান কাটা নিয়ে ইতোমধ্যে আহত হয়েছে অসংখ্য মানুষ। এমনি একটি ঘটনা দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার চকসাহাবাজ পুর গ্রামের ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টায় লাঠিসোঠা দলবল নিয়ে বিরোধপূর্ণ ১৫ বিঘা জমির কাঁচাপাকা ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা । এই নিয়ে অপর পক্ষে শক্তি বৃদ্ধি করছেন ওই এলাকায়। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পর ঘটনাস্থল পরিদর্শন করছেন ফুলবাড়ী থানা পুলিশ। পুলিশ জানান, উভয়ে পক্ষে কোটের রায় তাদের পক্ষে থাকার দাবি করছে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ বাসুদেবপুর গ্রামের জহির উদ্দীনের ছেলে আঃ সাদেক সহ কয়েক শত লোক লাঠিসোঠা নিয়ে চকসাহাবাজপুর মৌজার বিরোধপূর্ণ জমিতে সমাবেত হয়। এর পর তারা তাদের সঙ্গে মালিকা নিয়ে বিচারধীন বিরোধপূর্ণ জমির ধান কাটা শুরু করে। একই ভাবে বারকোনা মৌজারও ধান কেটে নিয়ে যায় কিন্তু ঐ ধান গুলো এখনও সম্পূর্ণ ভাবে পাকে নি। এই অবস্থা দেখে অপর পক্ষে ইয়াকুব আলীর ছেলে পক্ষেও চকসাহাবাজপুর গ্রামের শতাধীন যুবক একত্রি হয়ে প্রতিপক্ষেকে বাধা দেওয়া চেষ্টা করে কিন্তু ততক্ষনে তারা ধান কেটে নিয়ে চলে যাওয়ায় উভয়ের মধ্যে আর কোনো সংঘর্ষ হয় নি। এর পর থেকে ঐ এলাকায় অপর পক্ষে শক্তি বৃদ্ধি করলে চরম উত্তেজনা দেখা দেয়। এ রিপোট লেখা পর্যন্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।এই ঘটনা লোকমুখে ফুলবাড়ী পৌর শহরের ছড়িয়ে পড়লে ফুলবাড়ী থানার এসআই শাহ্ আলম ও এসআই রফিক এর নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে উভয় পক্ষেকে শান্ত থাকার নির্দেশ দেন।
ধান কর্তনকারী দক্ষিণ বাসুদেবপুর গ্রামের জহির উদ্দীনের ছেলে আঃ সাদেক দাবী করেন বলেন, উচ্চ আদালতে আদেশ বলে এই ধান কর্তন করা হয়েছে। এত লোক কেন এ কথা জিজ্ঞসা করলে তিনি বলেন, প্রতিপক্ষরা কোর্টের আর্দেশ অমান্য করে বাধ্য সৃষ্টি করতে পারে তাই লোকজন বেশি করে নিয়ে আসা হয়েছে।
অপরদিকে অপরপক্ষ চকসাহাবাজপুর গ্রামের মৃত: ইয়াকুব আলীর ছেলে রুবেল জানায়, তাদের পাওয়া গত ২৩/০৭/২০১৪ইং তারিখের আদলতের আদেশ পুনরায় ঐ মাসের ২৫ তারিখে আদালত কর্তৃক স্থগীত করেছে। তার পরেও তারা জোর করে এই ধান কর্তন করল।উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা, চকসাহাবাজপুর মৌজার ৭ একর ২৩ শতক ও বারকোনা মৌজার ৬৪ শতক জমি নিয়ে দঃ বাসুদেবপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে আঃ সাদেক সং এর সঙ্গে চকসাহাবাজপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ইয়াকুব আলী ও ইয়াছিন আলী বাটোয়ারা মামলা ১৯৬১ সাল থেকে চলে আসছে। যার মামলা নং- ১৩৭। মামলাটি গত ২৩/০৭/২০১৪ ইং তারিখে উচ্চ আদালত থেকে একটি ডিগ্রী পান জহির উদ্দিনের ছেলে আঃ সাদেক গং। এর পর তারা এই জমিটি দখলে নেওয়ার চেষ্ট করেন। এর পর উক্ত আদেশের বিরুদ্ধে ০৫/২০১৪ নং একটি আপিল করেন ইয়াকুব আলীর ওয়ারিশেরা। সেটি এখনো উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এর পর মঙ্গলবার দলবল নিয়ে বিরোধপূর্ণ জমির কাচাপাকা ধান কেটে নিয়ে গেলেন আঃ সাদেকেরা।
বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে এক শ্রেণীর সুবিধাবাদী গ্রাম্য মাতববরাও ফায়দা লুটছে। পক্ষ নিয়ে লাঠিয়াল বাহিনী ও শক্তিবৃদ্ধি’র প্রতিযোগিতা তারা হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে উদ্ধারকৃত আহত অজ্ঞাত যুবকের… পরবর্তী সংবাদ শিক্ষক খুন কোনোভাবেই কাম্য নয় : রাষ্ট্রপতি