ads

সোমবার , ১৭ নভেম্বর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সর্বনাশা ভালবাসা…

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৭, ২০১৪ ৬:০৯ অপরাহ্ণ
সর্বনাশা ভালবাসা…

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : প্রেম মানে না জাতি কুল, প্রেম মানে না কোন বাঁধা। আবারও প্রমাণ করেছে ডুমুরিয়ার উপজেলার উলা গ্রামের এক ঘোড়া গাড়ি চালক। সে পানির দামে একমাত্র জীবিকা ও সহায় সম্বল গাড়ি-ঘোড়া বিক্রি করে অন্যের স্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। ঘটনাটি ঘটে গত রবিবার উপজেলার উলা-হাজিবুনিয়া গ্রামে।

Shamol Bangla Ads

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারপাড়া ই্উনিয়নের উলা গ্রামের ঘোড়াগাড়ি চালক ও তিন সন্তানের জনক আঃ কুদ্দুছ গাজী (৩৫) পাশের হাজিবুনিয়া গ্রামের সুকুমার বিশ্বাসের স্ত্রী ও এক সন্তানের জননী নিলিমা রানীর (৩৫) সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাদের বিরুদ্ধে বহুবার ব্যবস্থা নিয়েছেন। কিন্তু কে’ শোনে কার কথা। তারা নিজেদের অতীত ভুলে সিন্ধান্ত নেয় নতুন ঘর বাঁধার। তাই গত রোববার সকালে চালক কুদ্দুছ নিজের একমাত্র সম্বল গাড়ীঘোড়া মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করে নিলিমা’কে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এ ব্যাপারে স্থানীয় জাকির মোল্যা, লুৎফর মোল্যা ও অলিয়ার রহমান জানান, প্রচন্ড অভাব অনাটনে চলছিল কুদ্দুসের সংসার। সারা দিন গাড়িতে কাঠ ও মালামাল টেনে ওর সংসার চলতো। এখন সব ফেলে অধিক মূল্যে’র গাড়ি ও ঘোড়া মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করে ওই মহিলাকে নিয়ে উধাও হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!