ads

সোমবার , ১৭ নভেম্বর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৭, ২০১৪ ৮:৩৫ অপরাহ্ণ

17p-2চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আ’লীগের সভাপতি শাহরিয়ার আলম বলেছেন, যুবলীগের কর্মীদের তারুণ্যের প্রতিক হিসাবে কাজ করতে হবে। তাদের বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিশন পূরণে আত্ম নিবেদিত হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, সার-বীজ ও কীটনাশক ভর্তুকি দিয়ে কৃষি সেক্টরের উন্নয়ন সহ মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য এ সরকার নিরলস ভাবে কাজ করছে। সেই কাজকে ত্বরান্বিত করতে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। একযুগ পরে গতকাল সোমবার বিকেল ৪ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীেেগর ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। চারঘাট উপজেল যুবলীগের সভাপতি ইমদাদুল ইসলামের সভাপতিত্বে সোমবার বিকেলে সম্মেলনে উদ্বোধক হিসাবে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্ । ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসীম (পাভেল), জেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা আ’লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, চারঘাট উপজেলা আ’লীগে সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য মকলেচুর রহমান মকা, নাজমূল হক, উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক আব্বাস আলী শেখ ও পৌর আ’লীগের সাঃ সম্পাদক একরামূল হকসহ বিভিন্ন ইউনিয়নে সভাপতি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

চারঘাটে যুবলীগের সভাপতি মামুন ও সাঃ সম্পাদক নাজমূল

Shamol Bangla Ads

রাজশাহী চারঘাট উপজেলার আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদুল হাসান মামুন ও নাজমূল আলম। গতকাল সোমবার বিকেল ৪ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের ১ম অধিবেশন শেষে জেলা কমিটির নেতৃবৃন্দের সম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন সভাপতি পদে কাজী মাহমুদুল হাসান মামুন, আব্বাস আলী শেখ ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক (রবি), নাজমূল আলম, আল হেলাল মানিক। সন্ধ্যা ৭ টায় জেলা কমিটির সিদ্ধান্তে সবার সম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে নাজমূল আলমকে নির্বাচিত করায় আব্দুর রাজ্জাক (রবি)-র লোকজন ক্ষিপ্ত হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলম ও জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে চেয়ার ভাংচুর করা হয়। বর্তমানে চারঘাটে উত্তেজনা বিরাজ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!