শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদীর উপজেলা নির্বাহী অফিসার ও বিশিষ্ট নারী উন্নয়ন সংগঠক গুলশানআরা’কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার গুলশানআরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুছ ছালাম বেপারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ, আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ, এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, শ্রীবরদী প্রেসক্লাব সাধারন সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, মোহাম্মদ আলী লাল, আব্দুল কাদের, মেরাজ চৌধুরী, জুয়েল আকন্দ প্রমুখ।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মিসেস গুলশানআরাকে উধ্বর্তন কর্তৃপক্ষ নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের জন্য বদলী করেছেন।




