ads

সোমবার , ১৭ নভেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীর আশারচরে শুঁটকিপল্লী সরগরম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৭, ২০১৪ ৮:৫২ অপরাহ্ণ

SUTKI.FISE Taltaliআমতলী(বরগুনা) প্রতিনিধি : বঙ্গোপসাগর তীরবর্তী আশারচরের অস্থায়ী শুঁটকিপল্লীতে এখন আসতে শুরু করেছে জেলেরা । আর কিছুদিনের মধ্যেই বসবে শুঁটকিপল্লীর জেলেদের মিলনমেলা।এখন থেকে ৫ মাসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসা জেলেরা নিজেদের মধ্যে সুখ-দুঃখ, হাসি-কান্না ভাগাভাগি করে নিবে ।

Shamol Bangla Ads

বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা আশারচর তালতলী উপজেলার সর্বশেষ দক্ষিণের মৌসুমী জনপদ। । শুকনো মৌসুমে প্রায় ৫ মাসের জন্য কয়েক শত লোক প্রতিবছর অস্থায়ীভাবে মাছ শিকার করতে এসে এখানে ঠাঁই গাড়ে। আহরিত মাছের একাংশ বরফজাত ও বাকিগুলো করা হয় শুঁটকি। চরের পূবর্ ও উত্তর প্রান্ত ঘিরে গড়ে ওঠে অস্থায়ী শুঁটকিপল্লী। মৌসুম শেষে বর্ষা আসার আগে শুঁটকিপল্লীর অস্থায়ী ডেরা গুটিয়ে এর সঙ্গে সংশ্লিষ্টরা ফিরে যান নিজভূমে। আশারচরের একপ্রান্তে থেকে যতদূর দৃষ্টি যায় বনবিভাগের সৃষ্ট ম্যানগ্রোভ বনাঞ্চলের শুধু সবুজের সমারোহ। প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে জেলে, শুঁটকি কারবারি এবং এদের সঙ্গে সঙ্গে বেশ কিছু শিশুরও আগমন ঘটে। শখ করে এদের কেউ এখানে আসেনি। এসেছে নিজেদের পেটের তাগিদ এবং বাবা-মা, ভাই-বোনদের মুখের আহার যোগাতে।
প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিক দৃশ্য ওদের মনকে ছুঁতে পারে না।
পেটের তাগিদ ও দারিদ্র্যতার চিন্তাই সব সময় ওদের মনকে আচ্ছন্ন করে রাখে। চিংড়ি মাছের মাথা বিচ্ছিন্ন করার চিন্তাই সব সময় মাথায় থাকে।
বেশি মাছের মাথা বিচ্ছিন্ন করতে পারলেই বেশি আয় হবে। বাবা-মা, ভাই-বোনদের মুখে আহার জুটবে। সারাদিন কাজ করে ওরা ৬০ থেকে ৭০ টাকার বেশি আয় করতে পারে না। অথচ বয়স্ক শ্রমিকরা সমপরিমাণ কাজ করে আয় করে ওদের ৫ গুণ সমান অর্থ। আরও অনেক অনিয়ম, অব্যবস্থাপনা ও সীমাহীন কষ্ট বুকে নিয়ে মজুরি বৈষম্যের এ নিয়মটি মেনে নিতে বাধ্য হয় ওরা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads