ads

রবিবার , ১৬ নভেম্বর ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০১৪ ৪:০৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোষ্ট সীমান্ত দিয়ে ওমর ফারুক (১৬) নামে এক কিশোরকে বিএসএফ-বিজিবির কাছে ফেরত দিয়েছে। ওমর ফারুক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের শামসদ্দিনের ছেলে। রবিবার দুপুর ১ টায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার খোরশেদ আলম, চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ এস কে মাহবুব এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসি দিপক থাপ্পা ও ইমিগ্রেশন ইনচার্জ এস আই সঞ্জয় গুহ।
বিজিবি জানায়, গত ৩১ জুলাই ২০১৩ সালে ওমর ফারুক বাবা-মায়ের সাথে অভিমান করে শ্যামকুড় সীমান্ত ৬১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যান্তরে প্রবেশ করলে ফতেহপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে কৃষ্ণনগর থানায় সোপর্দ করে। এরপর ওমর ফারুককে আদালতে প্রেরণ করা হলে সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত কৃষ্ণনগর সেফহোমে রাখার নির্দেশ দেয়। দীর্ঘ ১ বছর ৪ মাস সেফহোমে থাকার পর রোববার দুপুরে বিএসএফ তাকে বিজিবির কাছে ফেরত দেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!