ads

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে হিজরাদের সাথে প্রতিমন্ত্রীর মত বিনিময়

খবর টি পড়েছেন : ১৮৪
কালীগঞ্জে হিজরাদের সাথে প্রতিমন্ত্রীর মত বিনিময়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Hijraমাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে সমাজের সবচেয়ে সমস্যা সংঙ্কুল, অধিকার বঞ্চিত ও অবহেলিত হিজরা সম্প্রদায়ের সাথে মত বিনিময় করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

Shamol Bangla Ads

মত বিনিময় সভায় প্রতিমন্ত্রীর কাছে হিজরারা তাদের আবাসন, নির্যাতনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের সমস্যাদি মনোযোগ সহকারে শুনেন। পরে তিনি তাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা গ্রহণ করা ছাড়াও কালীগঞ্জে তাদের সংগঠনের জন্য একটি অফিস করতে জমি বরাদ্দের আশ্বাস দেন।

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভাস্কর দেবনাথ বাপ্পির পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার মো. আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ ও এবিএম তারিকুল ইসলাম, সদস্য মো. কামাল উদ্দিন দেওয়ান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূঁইয়া প্রমুখ। এ সময় হিজরাদের মধ্যে সর্দার মনি, রাত্রী, শ্রাবন্তি, সন্ধ্যা, পূজা, মিতা, খুকি, সাজিয়া, সহিলি, কাকলী, লিজাসহ কালীগঞ্জ ও টঙ্গী এলাকার ৩১ জন হিজরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

হিজরা সদস্য রাত্রী বলেন, নরসিংদীর পলাশ থানার অর্ধেকাংশসহ কালীগঞ্জ থানার পুরো এলাকা আমাদের সর্দার মনির আওতায় চলে আসছিল। কিন্তু সম্প্রতি পলাশ থানা এলাকায় গেলে নরসিংদীর হিজরারা তাদের ওপর  হামলা ও নির্যাতন চালায়। তারা এর বিচার চেয়েছেন প্রতিমন্ত্রীর কাছে। প্রতিমন্ত্রী তাদের ওপর যাতে আর কোন হামলা ও নির্যাতন না হয়  সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। তিনি আরো বলেন, ‘চুমকি আপা’ আমাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছেন। যা গত রমজানের ঈদের আগে আমরা হাতে পেয়েছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আদমদীঘিতে খামার যান্ত্রিকী করন প্রকল্পের আওতায় প্রদর্শনী ও… পরবর্তী সংবাদ কুমিল্ল­ায় ৪২ লাখ গ্রামীণফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী ৭…